কাজী আবদুল ওদুদ

DOI: https://doi.org/10.62328/sp.v38i1.1
Crossmark

Authors

Abstract

মোহাম্মদ ইদরিস আলী ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খণ্ডকালীন লেকচারার ছিলেন। পরে শিক্ষাবিভাগে সরকারি চাকুরিতে যোগ দিয়ে ১৯৬৯ সালে অবসর নেন। ১৯৬৯-৭২ সালে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন সহকারী অধ্যাপক রূপে; ১৯৭২-৭৪ সালে ছিলেন সংখ্যাতিরিক্ত অধ্যাপক। ১৯৭৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।সাহিত্য সমালোচনায় ও গবেষণায় তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। সংখ্যায় বেশি না-হলেও তাঁর লেখা বিদগ্ধজনের দৃষ্টি আকর্ষণ করেছিল। অলস দিনের অবান্তর হাওয়া তাঁর একটি বই: তাছাড়া রয়েছে বিভিন্ন গবেষণামূলক পত্রিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ১৯৪৮ সালে রচিত বর্তমান প্রবন্ধটি তাঁর অপ্রকাশিত রচনাসমূহের একটি। কাজী আবদুল ওদুদের সঙ্গে মুখোমুখি আলোচনার ভিত্তিতে লেখা বলে রচনাটির বিশেষ গুরুত্ব রয়েছে। কাজী আবদুল ওদুদের জীবনকথা, অবদান ও সেকালের প্রেক্ষাপটকে অনুধাবন করার প্রয়াসও এতে রয়েছে। এটা পাওয়া গেছে লেখকের কন্যাজামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহতাবউদ্দিন আহমদের সৌজন্যে। মোহাম্মদ ইরিস আলীর এই রচনাটিতে তাঁর অনুসৃত বানানে কোনো পরিবর্তন করা হয় নি। রচনায় বর্তমান সময়, এখন, সম্প্রতি ইত্যাদি ১৯৪৮ সাল অর্থে ব্যবহৃত হয়েছে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1994-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কাজী আবদুল ওদুদ . (1994). সাহিত্য পত্রিকা, 38(1), 9-26. https://doi.org/10.62328/sp.v38i1.1