আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী: পরিবেশ-নারীবাদী পাঠ

DOI: https://doi.org/10.62328/sp.v59i3.8
Crossmark

Authors

Keywords:

Abstract

পরিবেশ-নারীবাদ একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক আন্দোলন ও সাহিত্য-সমালোচনা তত্ত্ব। নারীর প্রতি অবমূল্যায়ন ও পরিবেশের বিনষ্টি পরিবেশ নারীবাদী দৃষ্টিভঙ্গিতে সমভাবে মূল্যায়িত হয়। এটা মূলত নারী ও প্রকৃতির প্রতি আধিপত্যবাদী মনোবাসনা। পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই নারীর সাথে প্রকৃতির ঘনিষ্ঠ যোগ লক্ষণীয়। বর্তমান সমাজকাঠামোয় শিল্পোন্নয়ন, আধুনিক যন্ত্রসভ্যতার প্রসার ও অগ্রসরতার সাথে সাথে নারী ও প্রকৃতির প্রতি অমানবিক ও সহিংস আচরণ বেড়েছে। প্রকৃতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ও অনুঘটকের দায়িত্ব পালন করে নারীর জীবন চিত্রায়ণের ক্ষেত্রে। প্রকৃতির অবাধ বিচরণকে শৃঙ্খলিত করা, নারীর কর্মক্ষেত্রকে অবরুদ্ধ করা ও নারীর চিন্তাকাঠামো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজকাঠামো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। পরিবেশবাদী আন্দোলনের নতুন প্রয়াস পরিবেশ-নারীবাদ। এই প্রবন্ধে আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী উপন্যাসে নারী চরিত্রের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি ও মনোবাসনার সাথে প্রকৃতির প্রতি মানুষের ধ্বংসাত্মক আচরণকে একই সমান্তরালে বিবেচনা করা হয়েছে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2025-04-30

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী: পরিবেশ-নারীবাদী পাঠ. (2025). সাহিত্য পত্রিকা, 59(3), 151-165. https://doi.org/10.62328/sp.v59i3.8
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০