নজরুলের অসাম্প্রদায়িক চেতনা : উৎসের সন্ধান
Abstract
নজরুল-মানসে অসাম্প্রদায়িক মূল্যবোধের সূত্রপাত তাঁর শৈশব থেকেই। কৈশোরে জীবিকা নির্বাহের কারণে হিন্দু-মুসলিম ঐতিহ্য সম্পর্কে জ্ঞানলাভ করতে হয়েছে তাঁকে। তারপর মৈমনসিংহ-গীতিকায় সমৃদ্ধ ময়মনসিংহ অঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডলে কিছুদিন কাটিয়েছেন তিনি । ইসলামের শ্বাশত মানবতার বাণীকে রচনার উপজীব্য করেছেন নজরুল ইসলাম। কিন্তু তার মধ্যে অন্য ধর্মকে হেয় করার প্রবণতা নেই। বরং 'নাতে-রসুল'-এর পাশাপাশি শ্যামাসঙ্গীত রচনায়ও সমান পারদর্শিতা নজরুল-প্রতিভার অন্যতম বিস্ময়কর সাফল্য। কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধে নজরুল ইসলামের অসাম্প্রদায়ি · চিন্তা-চেতনার উৎস-সন্ধান বর্তমান নিবন্ধের মূল উপজীব্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1995 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.