লোকসঙ্গীতের সুরে রবীন্দ্রসঙ্গীত
Abstract
রবীন্দ্রসঙ্গীতের বিপুল সম্ভার বাঙালির অন্যতম মহৎ উত্তরাধিকার। গানের বাণীর পাশাপাশি বিচিত্র সুরের সমাহারে পূর্ণ রবীন্দ্রসঙ্গীতের এই ভূবন। নব নব আঙ্গিকের পরীক্ষা-নিরীক্ষায় নিত্যনতুন সুরবিহারের প্রবণতা দেখা যায় রবীন্দ্রনাথের সমগ্র জীবন জুড়ে। শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লোকসাহিত্য ও লোকসঙ্গীতের প্রভাব সর্বজনস্বীকৃত। পরে জমিদারীর কাজে দীর্ঘসময় পূর্ব বঙ্গে বসবাস এবং আরও পরে শান্তিনিকেতন প্রতিষ্ঠার সূত্রে বীরভূমে বাসকালে গ্রামীণ সুরের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ পরিচয় ঘটে। রবীন্দ্রনাথ নিজেও তাঁর অনেক গানকে 'রবীন্দ্র-বাউলের গান' বলে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথের গানে সুরারোপে বাউল, সারি, ভাটিয়ালী, কর্মসঙ্গীত প্রভৃতির সুর কি মাত্রায় ও রূপে বিচিত্র বৈশিষ্ট্য নিয়ে ব্যবহৃত হয়েছে— তার উদ্ঘাটন-প্রয়াস বর্তমান নিবন্ধের মূল অন্বিষ্ট।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.