বঙ্কিমের চোখে মধুসূদন
Abstract
মাইকেল মধুসূদন দত্ত নিঃসন্দেহে উনিশ শতকের শ্রেষ্ঠ বাঙালি কবি। উনিশ শতকের শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক ও প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বয়সে মধুসূদনের এক যুগের ছোট। উনিশ শতকের পঞ্চাশের দশকের শেষে মধুসূদন বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী কবি; এর অর্ধযুগের মধ্যে বঙ্কিমও প্রতিষ্ঠিত ঔপন্যাসিক। পেশায় বঙ্কিম প্রশাসক এবং সেই সূত্রে ম্যাজিস্ট্রেটও ; মধুসূদন ব্যারিস্টার। অথচ বাঙালির এই দুই শ্রেষ্ঠ প্রতিভূর ছিল না কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা : চিঠিপত্রের মাধ্যমেও নয়। মধুসূদন সম্পর্কে বঙ্কিমের দৃষ্টিভঙ্গির একটি সংক্ষিপ্ত রূপরেখা দান বর্তমান নিবন্ধের অভীষ্ট। অগ্রজ কবি সম্পর্কে অনুজ কথাসাহিত্যিকের শ্রদ্ধার্থ, বঙ্কিমের নানা রচনায় মধুসূদনের কবিতার চরণের ব্যবহার, সাহিত্য-সমালোচনা প্রভৃতির আলোকে এই অনুসন্ধান।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1995 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.