আঞ্চলিক ভাষার অভিধান ও লৌকিক শব্দকোষ
Abstract
মানোএল দা আসসুম্পসাম (১৭৪৩) রচিত বাংলা অভিধান থেকে শুরু করে বিভিন্ন অভিধানে শব্দকোষে বা শব্দ-সংকলনে আঞ্চলিক শব্দ-সংগ্রহের বিভিন্ন উদ্যোগ দীর্ঘকাল ধরে পরিলক্ষিত হয়েছে। বিদেশী প্রাচ্যবিদদের মধ্যে কেরী, লিড্রেন, গ্রিয়ারসন প্রমুখ আঞ্চলিক-শব্দ সংগ্রহে বা ভাষাজরিপে বিশেষ উৎসাহিত হন। পারজিটর সাহেব আঞ্চলিক শব্দের একটি অভিধান গ্রন্থও সংকলন করেন । সুপরিকল্পিত পদ্ধতিতে একমাত্র ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান ও কামিনী কুমার রায় সম্পাদিত লৌকিক শব্দকোষ প্রণীত হয় । পদ্ধতিগত কারণে উভয় গ্রন্থে কিছু না কিছু সীমাবদ্ধতা বর্তমান। উভয় গ্রন্থেই কিছু অসম্পূর্ণতা থাকার কারণে একটি গ্রন্থ অপরটির পরিপূরক বলা চলে । আঞ্চলিক ভাষার অভিধান পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ করার জন্য নির্ধারিত শব্দতালিকার সাহায্যে বিভিন্ন অঞ্চল থেকে শব্দ সংগ্রহ করা একান্ত বাঞ্ছনীয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.