রবীন্দ্রনাথের ছোটগল্প : পরিবেশের প্রয়োগ-শিল্প
Abstract
মার্ক স্ক্রোরার কথিত জীবনের যে 'Selective Interpretation'১-এর রূপচিত্র চোখে পড়ে উপন্যাসে, জীবন কাহিনীর নানা নির্বাচিত খণ্ডাংশের সমবায়ে জীবন-বোধের যে একটি 'টোটালিটি' ক্রম পরিস্ফুট হয় পাঠকমনে, উপন্যাসের সেই শিল্পবিন্যাসের সঙ্গে ছোটগল্পের পার্থক্য আদৌ দুর্লক্ষ্য নয়। উপন্যাসে প্রতিফলিত জীবনের ওই সব খণ্ডাংশ ছোটগল্পের চেয়ে সংখ্যায় ও আয়তনে অনেক বেশি এবং অনেক দূরপ্রসারী । তবু এক অর্থে কথাসাহিত্যের এই দুটি প্রধান 'জার'-এর অনেক উপাদানই মূলত এক। দুটিতেই আছে কাহিনী, চরিত্র, সংলাপ এবং পরিবেশ। কিন্তু এই দুই সাহিত্যশাখায় অন্যান্য উপকরণের মতো পরিবেশ-এরও, যা আমাদের বর্তমান আলোচনার বিষয়, একটি বিশিষ্ট অর্থবহ ভূমিকা আছে। উপন্যাসের মতো ছোটগল্পে যদিও ব্যাপক পরিবেশ কিংবা 'Solidity of setting' সৃষ্টির সুযোগ নেই, তবু যেহেতু 'nothing can happen nowhere' তাই ঘটনা, চরিত্র, ইত্যাদিকে বস্তুঘন বিশ্বাসযোগ্য রূপ দিতে ছোটগল্পেও পরিবেশ অপরিহার্য । এলিজাবেথ বাওয়েন এর কথায়, 'The Locale of the happening always colours the happening and often to a degree shapes it' আগেই বলেছি, একটি ছোটগল্পে পরিবেশের বৈচিত্র্য সৃষ্টি বা পরিবর্তন ঘটানোর সুযোগ সীমিত। ছোটগল্পকারের অন্বিষ্ট যে 'Singleness of effect'-এর প্রতীতি সঞ্চার, তা ব্যাহত হতে পারে এই স্থান -পরিবেশের ক্রমিক পরিবর্তনের ফলে। অবশ্য এমন নয় যে, সর্বদাই একটিমাত্র প্রেক্ষাপটেই কাহিনী বিন্যস্ত হবে। (বিশেষত দুটি) উত্তম পুরুষের দৃষ্টিকোণযুক্ত গল্পে এর ব্যতিক্রম বিশেষভাবে চোখে পড়ে। ওই সব গল্পে মূল কথকের 'বর্তমান' পরিবেশ, এবং যে সময়ের কথা গল্পে বলা হচ্ছে, সেই বিগত দিনের পট এক হ'বার কথা নয়। রবীন্দ্রনাথের 'নিশীথে', 'দুরাশা', 'ক্ষুধিত পাষাণ,' 'মণিহারা' ইত্যাদি গল্প প্রসঙ্গত উল্লেখ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.