পূর্ব বাংলার সাময়িকপত্র (১৯৪৭-১৯৭১)

DOI: https://doi.org/10.62328/sp.v39i3.6
Crossmark

Authors

Abstract

সমাজ-সংস্কৃতি ভাষা-সাহিত্য জ্ঞান-বিজ্ঞান মনন ও চিন্তাধারার বিকাশে সাহিত্যপত্র বা সাময়িকী সংকলনের অপরিসীম গুরুত্ব আধুনিক কালে সর্বজন- স্বীকৃত। সাহিত্যের তো বটেই, ইতিহাসের আকর-উৎসরূপেও পত্র-পত্রিকার অনুসন্ধান এখন একটি স্বীকৃত পদ্ধতিরূপেই প্রতিষ্ঠিত। বৈরী পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তান আমলের পত্র-পত্রিকায় বাঙালির জাতীয় আশা-আকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে, এমন অনেক রচনা প্রকাশিত হয়েছে। বলা আবশ্যক যে, পাকিস্তান আমলে পূর্ববঙ্গ থেকে তাৎপর্যপূর্ণসংখ্যক বাংলা সাময়িকপত্র প্রকাশ লাভ করে। অবশ্য এর বেশিরভাগ পত্রিকাই তৎকালীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় কিংবা অনুপ্রেরণায় প্রকাশিত হয়। এতে তাই প্রাধান্য পেয়েছে পাকিস্তানের শাসন-শোষণ দীর্ঘতর থাকতে রাখতে সহায়ক হয়— এমন বক্তব্য বা মর্মজ্ঞাপক সাহিত্য ও সাহিত্যবাচক রচনারাজি। পাশাপাশি প্রতিকূলতার মধ্য- দিয়েও বাঙালির স্বার্থ-সংরক্ষণে সহায়তাকারী অন্যায়-অবিচার-বৈষম্য জাতীয় অগ্রগতির প্রতিবন্ধক সকল কার্যক্রমকে প্রতিবাদ-প্রতিরোধের মোকাবিলা করার দুঃসাহস দেখাতে চেয়েছিলো— এমন কিছু পত্রিকাও ১৯৪৭-৭১ পর্বে বাংলা ভাষায় বাংলাদেশের সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের সম্পাদনা-প্রযোজনায় প্রকাশিত হয়েছে। কিন্তু এই সমস্ত পত্রপত্রিকার কৃতিত্ব নির্ণয়ের গুরুত্বপূর্ণ কোনো প্রয়াস- প্রচেষ্টা এ-পর্যন্ত গৃহীত হয়নি। 'বাংলা' রাষ্ট্রভাষার মর্যাদালাভ করেছে । 'বাংলাদেশের সাহিত্য' নামে ইতিহাসে নতুন অধ্যায়ের সংযোজন হয়েছে। এসবের মূলে অবশ্যই কতিপয় পত্রপত্রিকা, আর লেখক বুদ্ধিজীবীর অবিস্মরণীয় অবদান রয়েছে। কিন্তু সেগুলো কোন শ্রেণীর পত্রিকা ? কারা সেই সব পত্রিকার লেখক, সম্পাদক ও ব্যবস্থাপক কিংবা প্রযোজক ? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধানের লক্ষ্যেই আমি বিশ শতকের বাংলা সাময়িক সাহিত্য ও পত্র-পত্রিকার অনুসন্ধান ও অনুশীলনের ব্রত গ্রহণ করি। বর্তমান প্রবন্ধে পূর্ববঙ্গ থেকে ১৯৪৭-৭১ সময়কালে প্রকাশিত বাংলা সাময়িকপত্রের ভূমিকা নির্ণয়ের চেষ্টা করেছি। প্রসঙ্গের প্রয়োজনে এ-কালের পূর্ববঙ্গের সাময়িক সাহিত্য পরিস্থিতি বর্ণনা করা হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1995-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পূর্ব বাংলার সাময়িকপত্র (১৯৪৭-১৯৭১) . (1995). সাহিত্য পত্রিকা, 39(3), 179-210. https://doi.org/10.62328/sp.v39i3.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%