কমলাকান্ত : বঙ্কিমচন্দ্রের আত্মসংকট ও উনিশ শতক
Abstract
'বাংলা সাহিত্যের পরিপুষ্টি' ও 'সমাজসেবা' মুখ্যত দুটি উদ্দেশ্য নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-৯৪)' 'বঙ্গদর্শন' মাসিক পত্রিকা ১২৭৯ সনের ১লা বৈশাখ থেকে সম্পাদনা শুরু করেন। এই 'বঙ্গদর্শনেই' ১২৮০-৮২ সনের মধ্যে কমলাকান্তের 'সমুদয় রচনা' প্রকাশিত হয়। এই সমুদয় রচনা থেকে 'একুনে এগারটি' নিয়ে 'কমলাকান্তের দপ্তর' স্বতন্ত্র পুস্তকাকারে ১৮৭৫ সালে প্রথম প্রকাশের সংবাদ জানা যায়। অতঃপর 'কমলাকান্তের দপ্তর' 'কমলাকান্তের পত্র' ও 'কমলাকান্তের জোবানবন্দী'-শীর্ষক তিনটি অংশ প্রথম পরিবর্ধিত সংস্করণরূপে ১৮৮৫ সালে মুদ্রিত হয়, যেখানে একটি ভূমিকাসহ কুড়িটি 'সন্দর্ভ' সংযোজিত হয়েছে। তবে, এর মধ্যে দুটি প্রবন্ধ বঙ্কিমচন্দ্র কর্তৃক লিখিত নয়। 'প্রকৃষ্টরূপে নিবন্ধনকৃত গদ্যের আঙ্গিকে রচিত সন্দর্ভ' বলতে অধুনা যে ধরনের 'গবেষণাধর্মী' বা 'প্রথা আশ্রিত' রচনারীতিকে সাধারণত ইঙ্গিত করা হয়ে থাকে, অবশ্য কমলাকান্তের রচনারীতি তা নয়। তাই কোন সমালোচক উপন্যাস হিসেবে অভিধা প্রদানে সচেষ্ট। এ ছাড়াও, কমলাকান্তের বিষয়বস্তুকে কোন কোন সমালোচক শিক্ষিত মধ্যবিত্তের আশা-ভঙ্গের ও জীবন সংকটের গীতিকাব্য হিসেবে অথবা সংবেদনশীল কবিমন সৃষ্ট 'গদ্য-শিল্প' হিসেবে শ্রেণী বিন্যাসে প্রয়াসী। তবে, এসব মন্তব্য কমলাকান্তের বিষয়বস্তু ও রচনারীতি সম্পর্কে আপেক্ষিক বিশ্লেষণজাত ত্রসরেণু। মূলত কমলাকান্ত মিশ্ররীতির রচনা। আত্ম ও সমাজ সমালোচনামূলক হাস্যরসপ্রধান ব্যক্তিগত নিবন্ধ বললেও সম্ভবত অত্যুক্তি হবে না।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.