বিশ্ববিদ্যালয় পুথিশালার নবাবিষ্কৃত পুরোনো দলিলপত্র (প্রথমাংশ)

DOI: https://doi.org/10.62328/sp.v39i3.2
Crossmark

Authors

Abstract

ঢাকাবিশ্ববিদ্যালয়পুথিশালার প্রায় পৌনে দুশ পুরোনো দলিলপত্রের পাঠ এখনও অপ্রকাশিত রয়ে গিয়েছে। এ দলিলগুলো আঠার-উনিশ শতকে লিখিত হয়েছিল। এসব পুরোনো দলিলপত্রের পাঠ প্রকাশিত হলে গবেষকগণ উপকৃত হবেন বলে ধারণা করা যায়। উল্লেখ্য যে একদা অজ্ঞাত সতের, আঠার ও উনিশ শতকের বেশ কিছু দলিলপত্র সম্পর্কেও এখন আমরা অবগত হতে পেরেছি। ঢাকাবিশ্ববিদ্যালয় পুথিশালার এসব দলিলপত্রও ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় নানা অপরিচায়িত পত্রস্তূপের মধ্যে ছিল। এগুলো আমার হাতেই পরিচায়িত হয়েছে। উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুথিশালার আরও একশ উনিশটি পুরোনো দলিলপত্রের পাঠ ইতঃপূর্বে প্রকাশিত হয়েছে। সেগুলোও ওই পুথিশালার নানা অপরিচায়িত পত্রস্তূপের মধ্য থেকেই আমি সংগ্রহ করেছিলাম। ই এখানে যেসব পুরোনো দলিলপত্রের পাঠ ছেপে দেওয়া হল, সেসব দলিলপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পুথিশালার সম্পদ। ওই পুথিশালায় রক্ষিত পুরোনো দলিলপত্রের সংখ্যা এখন সাকল্যে তিনশত। যাঁরা প্রাচীন চিঠিপত্র ও দলিলদস্তাবেজ নিয়ে কাজ করবেন, তাঁরা এখন সহজেই এগুলো ব্যবহার করতে সমর্থ হবেন।ঢাকা বিশ্ববিদ্যালয় পুথিশালার নবাবিষ্কৃত এসব দলিলপত্রের ভাষা বাংলা। তবে কিছু দলিলপত্রের অংশবিশেষ সংস্কৃত ভাষায় লিখিত। আর অনেক দলিলপত্রের বহুস্থলে বাংলা বাক্যেও সংস্কৃত বাক্যাংশ ব্যবহৃত হয়েছে। একে সেকালের একটি সাধারণরীতি রূপে বিবেচনা করা যায়। পরিশিষ্ট-অংশে কয়েকটি প্রয়োজনীয় বিষয় স্থান পেয়েছে। এ অংশে রয়েছে, দলিলপত্রগুলোর কালানুসারী ও বিষয়ানুসারী দুটো তালিকা। এছাড়া ছয়টি বর্ণনানুক্রমিক তালিকাও পরিশিষ্টে স্থান পেয়েছে। দলিলপত্রাদিতে প্রাপ্ত আরবি- ফারসি-হিন্দি শব্দ, আঞ্চলিক শব্দ, সংক্ষেপিত শব্দ, অন্যান্য শব্দ এবং ব্যক্তিমার্ন ও স্থাননামের ভিত্তিতে এ তালিকাগুলো প্রস্তুত করা হয়েছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1995-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বিশ্ববিদ্যালয় পুথিশালার নবাবিষ্কৃত পুরোনো দলিলপত্র (প্রথমাংশ) . (1995). সাহিত্য পত্রিকা, 39(3), 17-92. https://doi.org/10.62328/sp.v39i3.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%