কাব্যভাষায় বলক ব্যবহারের বৈচিত্র্য: প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

DOI: https://doi.org/10.62328/sp.v59i3.9
Crossmark

Authors

Keywords:

Abstract

বাংলা ভাষার ভাষিক উপাদানগুলোর মধ্যে বলক একটি বৈচিত্র্যপূর্ণ লগ্নক, যা শব্দ তথা বাক্যে বিশেষ জোর প্রদান করে। বাংলা ভাষায় ‘ই’ এবং ‘ও’ বলক হিসেবে ব্যবহৃত হয়। কথ্য ও গদ্যরূপের মতো কাব্যের ভাষাতেও বিভিন্ন পদের সাথে লগ্নক হিসেবে বলকের ব্যবহার দেখা যায়। বাংলা কাব্যভাষায় লগ্নক হিসেবে বলকের বৈচিত্র্য কীরূপ তা অনুসন্ধান করাই এই গবেষণার লক্ষ্য। বাংলা কাব্যভাষায় বিশেষ ভাব যেমন: স্তুতি, প্রার্থনা, অনুরোধ, আক্ষেপ, নিশ্চয়ন, প্রত্যাশা, বিস্ময়, অনুজ্ঞা ইত্যাদি সৃষ্টিতে বলকের ভূমিকা কীরূপ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আলোকে তা দেখানো হয়েছে। অন্ত্যানুপ্রাসেও বলক লগ্নকটির ব্যবহার রবীন্দ্রনাথের কবিতার ভাষায় রয়েছে, তাও উঠে এসেছে প্রবন্ধে। একই ভাষিক গঠন হলেও বলক, প্রত্যয়, যোজক ও সর্বনাম হিসেবে কীভাবে ‘ই’ এবং ‘ও’ ব্যবহৃত হয় এবং এদের মধ্যে পার্থক্য কী তাও বিশ্লেষণ করা হয়েছে। ঐতিহাসিক পদ্ধতির পাঠ-বিশ্লেষণ কৌশল অবলম্বনে রচিত এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আলোকে কাব্যভাষায় বলক ব্যবহার এবং এর ফলে সৃষ্ট বিশেষ ভাব এবং বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2025-04-30

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কাব্যভাষায় বলক ব্যবহারের বৈচিত্র্য: প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা. (2025). সাহিত্য পত্রিকা, 59(3), 167-179. https://doi.org/10.62328/sp.v59i3.9
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০