মনোবিজ্ঞানের ভূমিকা
Abstract
ভাষাবিজ্ঞান আজ বহু শাখা-প্রশাখায় বিস্তৃত একটি জ্ঞানক্ষেত্র। ভাষাকে বস্তু হিসেবে ধরে নিয়ে তার চর্চা করা হচ্ছে নানাভাবে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে ভাষা হচ্ছে উপাত্তের অবয়ব (Corpus of data), তত্ত্বীয় ভাষাবিজ্ঞানে তা একটি বিমূর্ত সংশয় (an abstract system) আর সমাজভাষাবিজ্ঞানে ভাষা একটি সামাজিক প্রপঞ্চ (a social phenomenon)। ভাষাকে একটি মনস্তাত্ত্বিক প্রপঞ্চমাত্র (a psychological phenomenon) হিসেবে ধরে নিয়ে ভাষা ব্যবহার অনুসন্ধানের জন্যে গড়ে উঠেছে যে জ্ঞানশাখা তার নাম মনোভাষাবিজ্ঞান। ভাষা সম্পর্কে কিছু দুর্বোধ্য প্রশ্নের উত্তর খোঁজার লক্ষ্যে মনোবিজ্ঞানী এবং ভাষাবিজ্ঞানী উভয়েরই যৌথ উদ্যোগে সৃষ্টি হয়েছে এ নতুন জ্ঞানশাখা। নাম থেকেই প্রতীয়মান, এটি মনোবিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের আন্তঃশৃঙ্খলিত (inter disciplinary) প্রচেষ্টা। ভাষাবিজ্ঞানীরা একটি ভাষার কাঠামো এবং এর সাথে জড়িত বাকধ্বনি, শব্দ, বাক্য, অর্থ এবং ব্যাকরিণক জটিলতা সম্পর্কে গবেষণা করেন; অপরদিকে মনোবিজ্ঞানীরা জানতে চান শিশু কিভাবে ভাষিক কাঠামোগুলো আয়ত্ত করে এবং যথাযথভাবে বলতে, বুঝতে এবং সংরক্ষণ করতে অভ্যস্ত হয়। অর্থাৎ ভাষা ব্যবহার এবং ভাষা ব্যবহার করতে শেখা উভয়েরই যে মানস প্রক্রিয়া রয়েছে সে সম্পর্কে অধ্যয়ন করেন মনোবিজ্ঞানীরা। একজন ভাষাবিজ্ঞানী জানতে চান ভাষা সংশয়ের উপর মানব মন কতটুকু প্রভাব ফেলে। এর সাথে জড়িত বিভিন্ন মানস প্রক্রিয়া (mental processes) সম্পর্কেও তিনি আগ্রহী।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.