আরবী বর্ণের বাংলা প্রতিবর্ণায়ন : ভাষাতাত্ত্বিক পর্যালোচনা
Abstract
‘আরবী, একটি আন্তর্জাতিক ভাষা' নানাবিধ প্রয়োজনে বাঙ্গালী সমাজ এর সাথে জড়িত। যে কোন ভাষার সঠিক উচ্চারণ না হলে তার অর্থ বদলে যায়। আরবী ভাষার ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বর। মাতৃভাষায় শিক্ষার ক্ষেত্রে বিদেশী ভাষাকে নিজস্ব বর্ণে প্রকাশ করার প্রচেষ্টা স্বাভাবিক ব্যাপার। তবে আরবী বর্ণের প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে আমাদের দেশে সুষ্ঠু, সহজ এবং সঠিক কোন নীতিমালা নেই; যা অত্যন্ত জরুরী। এই প্রবন্ধে 'আরবী বর্ণসমূহের ভাষাতাত্ত্বিক এবং বিশেষত ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করে একটা প্রতিবর্ণীকরণ পদ্ধতি নির্ণয় করার প্রয়াস চালানো হয়েছে। সেই সাথে ইতোপূর্বে যে সব মনীষী এ নিয়ে লিখেছেন বা আলোচনা করেছেন তারও পর্যালোচনা করা হয়েছে। প্রতিটি হরফের জন্য বাংলা বর্ণমালার পৃথক পৃথক বর্ণ থাকলে শিক্ষার্থী, পাঠক, গবেষক সকলেরই সুবিধা। মূল শব্দ চিনতে এবং সঠিক উচ্চারণ করতেও তেমন ভুল হওয়ার সম্ভাবনা থাকেনা। যদিও আরবী বর্ণমালার সাথে বাংলা বর্ণমালার হুবহু মিল নেই, তবুও ধ্বনিবিচারে শুদ্ধ উচ্চারণের কাছাকাছি পৌঁছা যায় সে চেষ্টাই এ-নিবন্ধে করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.