বাংলা বানান : তৎসম শব্দ
Abstract
প্রচলিত অর্থে তৎসম শব্দ বলতে বাংলা ভাষার যে-সব সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন বা রূপান্তর ছাড়াই গৃহীত ও ব্যবহৃত হচ্ছে সেগুলিকে বোঝায়। কিন্তু সংস্কৃত শব্দ ও তৎসম শব্দ সমার্থ নয়। তৎসম অর্থ হচ্ছে: সংস্কৃতের সিম বা সমান'। সুকুমার সেনের মতে, সংস্কৃত হল 'বৈদিক যুগের অন্তে কথ্য ভাষা হইতে লেখ্য ভাষায় প্রত্যাবর্তন'। তিনি এ পর্যায়ে রচিত 'উপনিষদের ভাষাকে সংস্কৃতের পূর্বরূপ' বলেছেন। তাঁর বিশ্বাস (প্রাগুক্ত), কবি কালিদাস 'উদাত্ত অনুদাত্ত স্বরচিত এবং অবিকৃত বিভক্তিযুক্ত বৈদিক ভাষা' অর্থেই সংস্কৃত পদটি প্রয়োগ করেছেন। বাংলা ভাষার ব্যাকরণ পুনর্গঠন করতে গিয়ে বাঙালি সংস্কৃত-পণ্ডিতেরা পাণিনিকে নিদান মেনেছেন। তাঁরই আদর্শে তাঁরা বাংলা সমাস, সন্ধি, প্রত্যয়, বচন, উপসর্গ, পুরুষ এমনকি অক্ষরভিত্তিক ছন্দ-গণনার রীতি পর্যন্ত গ্রহণ করেছেন । কিন্তু মনে রাখতে হবে, সংস্কৃত কারো মুখের ভাষা ছিল না। ভদ্রজনের লিখিত ও পরিচর্চিত একটি কৃত্রিম ভাষা ছাঁদ-ই সংস্কৃত ভাষা। আমরা সংস্কৃত শব্দ গ্রহণ করেছি; কিন্তু সেই ভাষার উচ্চারণ গ্রহণ করিনি এবং তা সম্ভবও নয়। সংস্কৃতের পরিবর্তে তৎসম পদটি গ্রহণ করা তাই অধিক নিরাপদ ও যুক্তিগ্রাহ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.