মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যে শব্দের নামধাতুরূপে ব্যবহার
Abstract
বাংলা কবিতাকে 'আধুনিক চেতনার অন্তর্লোকে' প্রবিষ্ট করানোর প্রারম্ভিক প্রয়াস কবি মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) মাধ্যমে গৃহীত হয়েছিল। তিনি প্রাচ্য ও প্রতীচ্যের বিভিন্ন ভাষার সাহিত্য-বৈশিষ্ট্য (বিষয়, ভাব ও শৈলীগত ) সমন্বিত করে এ-প্রচেষ্টায় অবতীর্ণ হয়েছিলেন। তবে প্রাচ্য ও প্রতীচ্যের সমন্বয়ে তাঁর কাব্যাদর্শ নির্মিত হলেও তাঁর রচনার, বিশেষত তাঁর কাব্যের কাহিনী-কাঠামো মূলত ভারতীয় পুরোনো কাব্যসাহিত্য থেকে সংগৃহীত। “মা জাহ্নবী দেবীর স্নিগ্ধ সাহচর্যে বাংলা কাব্যলোকে তাঁর অন্তরঙ্গ অনুপ্রবেশ ঘটেছিল— কৃত্তিবাসের রামায়ণ, কাশীদাসের মহাভারত, কবিকঙ্কণের চণ্ডী হাতে।” শৈশবে বাংলা কাব্যলোকে অন্তরঙ্গ অনুপ্রবেশের সেই অনুষঙ্গ পরবর্তী কালে প্রবাস জীবনেও কৃত্তিবাসের রামায়ণ এবং কাশীরাম দাসের মহাভারতের প্রতি তাঁর আগ্রহ ও মমত্ববোধ নিঃশেষ হতে দেয়নি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1996 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.