অচিনরাগিণী : হৃদয়ের অন্য জানালা
Abstract
সতীনাথ ভাদুড়ীর সাহিত্যিক জীবন খুব দীর্ঘ নয়। লিখেছেনও অল্প ৷ তবু বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর নাম আজ অবশ্য আলোচ্য। এর কারণ এই মাত্র নয় যে, বিষয় ও বিন্যাসে তিনি তাঁর শিল্পকর্মকে নিরীক্ষাধর্মী করে তুলেছিলেন। সেইসঙ্গে লক্ষণীয় তাঁর বিশিষ্ট জীবনদৃষ্টি। পাঠক মনোরঞ্জনের জন্য তিনি কলম ধরেননি। জনপ্রিয়তা লাভ কখনো তাঁর অভীষ্ট ছিল না। রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায়, নিঃসঙ্গ জীবনে আন্তরিক সাধনায় যা তিনি সত্য বলে জেনেছিলেন তাকেই প্রকাশ করতে চেয়েছেন তাঁর সাহিত্যে। তাঁর সব লেখা সমান শিল্প-সাফল্য লাভ করেছে এমন নয়। তবে তাঁর কোন লেখাই অসতর্ক লেখা নয়। বরং প্রতিটি লেখাই সুচিন্তিত সুনির্ধারিত।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1996 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.