স্পৃশ্য অস্পৃশ্য : হিন্দি সাহিত্য ও ‘রঙরেজিনী' কবিতার কাহিনী-উৎস

DOI: https://doi.org/10.62328/sp.v40i2.5
Crossmark

Authors

Abstract

এ প্রবন্ধে মূলত প্রায়-বিচ্ছিন্ন তিনটি চিন্তাকে একটি কার্যকারণসূত্রে গ্রথিত করা হয়েছে। চিন্তাগুলো বিচ্ছিন্ন কিন্তু সম্পর্কহীন নয় বলেই এ-প্রচেষ্টা। প্রথমত, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের উপাত্ত্যে রচিত গদ্যছন্দের কবিতাবলিতে কেন কাহিনীর প্রভূত ব্যবহার করেছেন তার কার্যকারণ নির্ণয় করা হয়েছে। দ্বিতীয়ত, পুনশ্চ-এর ছ'টি কবিতাকে নির্বাচন করা হয়েছে যাদের কাব্য-বক্তব্যে রয়েছে 'স্পৃশ্য অস্পৃশ্য' বিষয়ে রবীন্দ্র-মানসিকতার পরিচয়। ঐ কবিতা ছ'টির মধ্যে পাঁচটির ('রঙরেজিনী' ব্যতীত) কাহিনী-উৎসে যে মধ্যযুগের হিন্দি সাহিত্যের সম্ভ কবিদের, যাঁরা জীবনে ও দর্শনে ছিলেন সম্পূর্ণ শ্রেণীহীন মানবিকতাবাদী, জীবন-বৃত্তের প্রেরণা রয়েছে তা বিবৃত হয়েছে। তৃতীয়ত, মধ্যযুগের হিন্দি সাহিত্যের অন্যতম কবি আলম-এর জীবনেতিহাসকে অবলম্বন করেই যে রবীন্দ্রনাথ রঙরেজিনী কবিতাটি রচনা করেছেন তা নির্ণিত হয়েছে। বস্তুত, গদ্যের প্রাত্যহিকতা ও রূঢ়তাকে কাব্যময় করে তোলার জন্যই রবীন্দ্রনাথ কবিতায় কাহিনীর সমাবেশ ঘটিয়েছেন; কাহিনী অনুসন্ধান করতে গিয়ে তিনি সংলগ্ন হয়েছেন মধ্যযুগের সন্তু হিন্দি-কবিদের জীবন-দর্শন ও সাহিত্যের প্রতি এবং আহরণ করেছেন 'রঙরেজিনী' কবিতার কাহিনী-উৎস।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1996-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

স্পৃশ্য অস্পৃশ্য : হিন্দি সাহিত্য ও ‘রঙরেজিনী’ কবিতার কাহিনী-উৎস . (1996). সাহিত্য পত্রিকা, 40(2), 61-86. https://doi.org/10.62328/sp.v40i2.5
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০