আফ্রিকার ভাষা: পরিবার-ভুক্তিকরণ ও অবস্থান নির্দেশ

DOI: https://doi.org/10.62328/sp.v40i2.3
Crossmark

Authors

Abstract

কোনো দেশের বিশেষত উপনিবেশ-উত্তর দেশসমূহের ভাষা-পরিস্থিতি সেই সব দেশের দৃশ্যমান, অলক্ষিত ও অন্তরঙ্গ পটভূমি এবং পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে। সুনির্দিষ্ট দেশগুলির প্রাচীন ইতিহাস, সমাজ- কাঠামো, নৃগোষ্ঠীর জীবনধারা এবং তাদের লৌকিক ঐতিহ্যও এ-ক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য। অন্যদিকে ঔপনিবেশিক শক্তির আগ্রাসী ও প্রশাসনিক মানসিকতা, উপনিবেশপুষ্ট দেশজ সহযোগী ও মধ্যস্বত্বভোগী সম্প্রদায়ের উত্থান ও সমাজ-কাঠামোতে তাদের অবস্থান নির্দেশ ছাড়া এ বাস্তবতা পরিপূর্ণভাবে তুলে ধরা যায় না। নির্জিত সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণ প্রচেষ্টা, নির্বিশেষ জনগোষ্ঠীর উপনিবেশ-বিরোধী ও স্বাধিকার প্রত্যাশী মনোভঙ্গিও এ-ক্ষেত্রে সমভাবে বিবেচনায় আনতে হয়। বস্তুত, আফ্রিকার ভাষা-পরিস্থিতির সৃষ্টিতে এই মহাদেশের সমাজ-বিন্যাস ও সমাজ-আশ্রয়ী জনসাধারণের সাংস্কৃতিক ও রাষ্ট্রিক স্বাতন্ত্র্য-অন্বেষী প্রবণতাসমূহই গভীর ও গূঢ় প্রভাব বিস্তার করেছে। চারশ বছরের দাসব্যবসায় (১৪৮১-১৮৬০) এবং উনিশ শতকের ইয়োরোপীয় রাষ্ট্রসমূহের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও শোষণ আফ্রিকাকে স্বাভাবিকভাবে বিকশিত, সুংসবদ্ধ ও সুবিন্যস্ত হতে দেয়নি। আফ্রিকার জাতিগত (racial ) অনৈক্যও পরিস্থিতিকে আরো জটিল, পরস্পর-বিচ্ছিন্ন ও নিয়ত নিঃসঙ্গ করে তুলেছে। রাষ্ট্রবিজ্ঞানের race অভিধা কখনোই আফ্রিকার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। কেননা অধিবাসীদের জীবন-যাপন পদ্ধতি, তাদের ব্যবহৃত ভাষা, জনগণের অন্তর্গত সামর্থ্য- সর্বত্রই রয়েছে লক্ষণীয় বৈপরীত্য। আফ্রিকার জন্যে racial stocks সংজ্ঞার্থই সুপ্রযুক্ত। নৃতাত্ত্বিক অনুসন্ধানও এ অনাত্মীয়তার চেতনাকে দৃঢ়রেখ প্রতিষ্ঠা দেয়। তাৎক্ষণিকভাবে আফ্রিকার শতকরা ৯০ জন মানুষকে নিগ্রোয়েড জনগোষ্ঠীভুক্ত বলে মনে হয়। কিন্তু ঘানা-উপকূলের অধিবাসীদের ছাড়া পূর্ব-আফ্রিকার আর-কোনো দেশের কালো মানুষদের এ পরিচয়ে বদ্ধ করা যায় না। ইথিওপিয়া, মালি ও নাইজেরিয়ার ককেশীয়রাও বিভিন্ন নবর্গে (ethnic group) বিভক্ত এবং কখনো তারা আমহারা, তিসরে; আবার কখনো গাল্লা সম্প্রদায়ভুক্ত।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1996-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আফ্রিকার ভাষা: পরিবার-ভুক্তিকরণ ও অবস্থান নির্দেশ . (1996). সাহিত্য পত্রিকা, 40(2), 33-48. https://doi.org/10.62328/sp.v40i2.3
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০