মধ্যযুগের বাংলা কাব্যে নারীচরিত্র।। মধ্যযুগের বাংলা কাব্যে পুরুষ চরিত্র ।। মধ্যযুগের ধর্মভাবনা ও বাংলা সাহিত্য

DOI: https://doi.org/10.62328/sp.v40i3.12
Crossmark

Authors

Abstract

আধুনিক কালের বর্ণিল বহুমাত্রিক জীবন প্যাটার্নের হাতছানিতে মানুষ অগ্রসরমান সামনের দিকে কখনো ভেবে, কখনো ভাবার অবকাশ নেই বলে। অথচ, শেকড়ের সন্ধান যদি করতে হয়, তাহলে তো দৃষ্টি ফেরাতেই হবে পশ্চাতে; অনুসন্ধান করতে হবে তারই মধ্যে সম্মুখে অগ্রবর্তী হবার নিয়ামক শক্তির উৎস। কিন্তু বর্তমানকালে বাঙালির পুরোনো সাহিত্য আর ঐতিহ্যকে অনুসন্ধান বিশ্লেষণ করার মানসিক ইচ্ছে আর কর্ম-তৎপরতা যেন কমে আসছে। অথচ, পুরোনো কাল, ওই সময়ের সাহিত্য-শিল্পকে আধুনিক দৃষ্টির পরাকাষ্ঠায় বিচার-বিবেচনা করলে উদ্ঘাটিত হতে পারে অনেক প্রত্ন-রহস্য। তবে এর জন্যে চাই প্রচণ্ড ইচ্ছে-শক্তি, অধ্যবসায় এবং অবশ্যই ধী-বিদ্যার সর্বোচ্চ চর্চা, লালন ও প্রয়োগ। শম্ভুনাথ গঙ্গোপাধ্যায় (পিএইচ.ডি. ডি.লিট্‌) বাঙালির প্রাচীন ঐতিহ্যানুসন্ধানে বিশ্বাসী হয়ে দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের বিশেষ করে বাংলা সাহিত্যের মধ্যযুগ বিষয়ে গবেষণায় ব্যাপৃত আছেন। বিদেশি ব্যাঙ্কের উচ্চপদের চাকুরি স্বেচ্ছায় পরিত্যাগ করে তিনি বর্তমানে সার্বক্ষণিক সাহিত্যচর্চায় মনোনিবেশ করেছেন। তাঁর রচিত মধ্যযুগ বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে 'মধ্যযুগের বাংলা কাব্যে নারীচরিত্র' (১৯৯১), 'মধ্যযুগের বাংলা কাব্যে পুরুষচরিত্র' (১৯৯২), 'মধ্যযুগের ধর্মভাবনা ও বাংলা সাহিত্য' (১৯৯৪), 'বাংলা সাহিত্য : একাল ও সেকাল' (১৯৯৪), 'মধ্যযুগের বাংলা কাব্যের রূপ ও রীতি' (১৯৯৬), 'মধ্যযুগের বাংলা কাব্যে সমাজ' (১৯৯৭) বিশেষভাবে উল্লেখযোগ্য। এর প্রথম তিনটি গ্রন্থ নিয়ে বর্তমান আলোচনা । ইতোমধ্যেই গ্রন্থগুলোর একাধিক সংস্করণ জানান দেয়, সুধীমহলে এর প্রতিক্রিয়া ইতিবাচক।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1997-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধ্যযুগের বাংলা কাব্যে নারীচরিত্র।। মধ্যযুগের বাংলা কাব্যে পুরুষ চরিত্র ।। মধ্যযুগের ধর্মভাবনা ও বাংলা সাহিত্য. (1997). সাহিত্য পত্রিকা, 40(3), 247-254. https://doi.org/10.62328/sp.v40i3.12

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%