জয়নুলের পঞ্চাশের দশকের চিত্র : আধুনিকতা ও আত্মপরিচয়ের অন্বেষা

DOI: https://doi.org/10.62328/sp.v57i3.7
Crossmark

Authors

Abstract

বিশ শতকের চল্লিশের দশকে বাংলাদেশের আধুনিক চিত্রকলার চর্চা শুরু হয়। একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনসূত্রে পশ্চিমাকরণের মধ্য দিয়ে ভারতবর্ষে আধুনিকতার সূচনা ঘটে। অন্যদিকে এ অঞ্চলের আধুনিকতায় উপনিবেশবিরোধী ভাবনা ক্রিয়াশীল ছিল। ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ ও আত্মপরিচয় নির্মাণ প্রচেষ্টার মধ্য দিয়ে এ অঞ্চলে আধুনিকতা শুরু হয় । ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাংলাদেশ অঞ্চলে (তৎকালীন পূর্ববঙ্গ) পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিকতার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে ধর্ম নির্বিশেষে বাঙালির আত্মপরিচয় নির্মাণ প্রক্রিয়ার প্রভাব পড়ে শিল্পচর্চায়। বাংলাদেশের আধুনিক শিল্পচর্চার পথিকৃৎ জয়নুল আবেদিন অবিভক্ত ভারতবর্ষে কলকাতায় শিল্পশিক্ষা লাভের সময়েই একাডেমিক গণ্ডি অতিক্রম করেন। দেশ ভাগের পর বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে গড়ে ওঠা তাঁর ব্যক্তিমানস, দেশপ্রেম, বাঙালি জাতীয়তাবাদী ভাবনা, বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য, পাশ্চাত্য চিত্রভাষা — এসবের সমন্বয়ে তিনি নিরীক্ষামূলক চিত্রচর্চার মধ্য দিয়ে আমাদের আধুনিকতায় আত্মপরিচয় নির্মাণ করেন। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জয়নুলের পঞ্চাশের দশকের চিত্র : আধুনিকতা ও আত্মপরিচয়ের অন্বেষা. (2022). সাহিত্য পত্রিকা, 57(3), ১২৩-১৪২. https://doi.org/10.62328/sp.v57i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%