মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে অস্বাভাবিক মনস্তত্ত্ব

DOI: https://doi.org/10.62328/sp.v40i3.5
Crossmark

Authors

Abstract

মানবমনের বিকারক্লিষ্ট রূপ অঙ্কনের শিল্পী হিসেবে বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের (১৯০৮-৫৬) শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই। চল্লিশের দশকে মার্কসীয় সমাজতত্ত্বে আস্থাস্থাপনের পূর্ব পর্যন্ত মানিক তাঁর সাহিত্যে মানুষের বিকারগ্রস্ত মনোভূমির রহস্যজটিল আচরণ উন্মোচনেই অধিকতর মনোযোগী ছিলেন। বলতে দ্বিধা নেই, এ কালপর্বে মানিকের শিল্পবোধ বিংশ শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী মনোবিজ্ঞানীদের চিন্তা-চেতনা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। মানুষের অস্বাভাবিক মনস্তত্ত্বের মূলে ফ্রয়েড-আবিষ্কৃত লিবিডোর ভূমিকাকে তিনি স্বীকার করেছেন। আবার একই সাথে ইউঙের এই ধারণাকেও অস্বীকার করেন নি যে, বিদ্যমান জীবনযাত্রায় কোনো অসহনীয় আঘাতমূলক অভিজ্ঞতা কিংবা বহির্গত কোনো জটিল সমস্যার চাপ মানুষের আচার-আচরণের স্বাভাবিক শৃঙ্খলাকে বিনষ্ট করে তার মনোব্যাধির কারণ হয়। মানিক মানুষের অস্বাভাবিক মনস্তত্ত্বের স্বরূপকে যে নানা বৈচিত্র্যসমেত বিশ্লেষণে প্রয়াসী হয়েছেন, তাঁর কয়েকটি গল্প আলোচনাসূত্রেই তা স্পষ্ট হবে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1997-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে অস্বাভাবিক মনস্তত্ত্ব . (1997). সাহিত্য পত্রিকা, 40(3), 75-106. https://doi.org/10.62328/sp.v40i3.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%