বাংলা সাহিত্যের কথা: প্রথম খণ্ড [প্রাচীনযুগ] ও বাংলা সাহিত্যের কথা: দ্বিতীয় খণ্ড [মধ্যযুগ]
Abstract
এ যুগে ‘ইতিহাস' সম্পর্কে ধারণার আমূল পরিবর্তন ঘটেছে। চৌদ্দ শত কের ইবন্ খলহন ইতিহাসকে সমাজ প্রতিবেশ ও মানব-প্রবৃত্তির পরিপ্রেক্ষিতে বুঝবার রীতি চালু করতে চেয়েছিলেন বটে, কিন্তু তারপরে তাঁর অনুসারী দুর্লক্ষ্য।আজকের মানুষের বোধে ইতিহাস হচ্ছে গোষ্ঠীবদ্ধ মানুষের মন, মনন ও আচরণের ব্যাখ্যা-বিশ্লেষণ পদ্ধতি ও শাস্ত্র। তাই এ কালের ইতিহাসের উৎস ও শ্রুতি ফল–দু-ই হচ্ছে সমাজতত্ত্ব। আজ ইতিহাস মনুষ্যসমাজের সর্বাত্মক ও সর্বাঙ্গীণ বিবর্তন ধারার সাক্ষ্যই নয় কেবল, কারক, কারণ ব্যাখ্যাতা, শ্রুতিফলদাতা আর ভবিষ্যদ্রষ্টাও। রাজা-বাদশার রাজনৈতিক ইতিবৃত্তের আদলে সর্ব প্রকার মনুষ্য-কৃতির ভাষ্য-ধর্মী ইতিহাস রচনার রেওয়াজ বিশেষভাবে চালু হয়েছে একালেই,যদিও আগের কালে এমনি প্রচেষ্টা বিরল হলেও অচিন্ত্য ছিল না। বাঙলা সাহিত্যের ইতিহাস রচনার কাজ শুরু হয়েছে উনিশ শতকের শেষভাগ থেকেই।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1965 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.