ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র

DOI: https://doi.org/10.62328/sp.v41i1.5
Crossmark

Authors

  • সহকারী অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Abstract

ময়মনসিংহ গীতিকায় প্রস্ফুটিত বিভিন্ন নারীর বিচিত্র চারিত্রিক বৈশিষ্ট্যের সাক্ষাৎ লাভ করা যায়। এসব বৈশিষ্ট্যের মধ্যে প্রেম-নিষ্ঠা, সংযম-সহিষ্ণুতা, উদ্ভাবনী শক্তি, তেজস্বিতা, সতীত্ব, পাতিব্ৰত্য, আত্মত্যাগ, আত্মসচেনতা, ব্যক্তিত্ব ও সরলতাই প্রধান। এগুলোর স্পর্শে প্রতিটি পালায় নারী চরিত্রসমূহ বিশেষ করে নায়িকা চরিত্রগুলো অন্যান্য চরিত্রের তুলনায় অধিকতর উজ্জ্বল হয়েছে। এতে একদিকে যেমন নারীর অকৃত্রিম রূপটি অনাবৃত হয়েছে—অন্যদিকে ময়মনসিংহ অঞ্চলের পল্লীবালাদের আবহমান কালের প্রকৃত স্বরূপও প্রকাশিত হয়েছে। এসব পালা বা গীতিকায় নারী চরিত্রের অন্ধকার দিকগুলোর প্রতিও ইঙ্গিত করা হয়েছে যা সমকালীন সামাজিক মূল্যবোধের পরিচায়ক। উপরন্তু, মঙ্গলকাব্যের পরবর্তীকালে, বিশেষ করে গীতিকার অনুবর্তী বাংলা সাহিত্যে নারী প্রাধান্য একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলে বিবেচিত হয়। এসব দিক লক্ষ্য করে বাংলা গীতিকা সমুদয়ের নারী চরিত্রের স্বরূপ উদ্ঘাটন আবশ্যক বলে আমরা মনে করেছি।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1997-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র . (1997). সাহিত্য পত্রিকা, 41(1), 90-107. https://doi.org/10.62328/sp.v41i1.5
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০