প্রবাদের চিহ্নতত্ত্ব : প্রসঙ্গ ‘বৃষ্টির প্রবাদ’
Abstract
মুহম্মদ আবদুল হাই-এর 'বৃষ্টির প্রবাদ' প্রবন্ধে বাংলা লোকসংস্কৃতি চর্চার প্রয়াস লক্ষ করা যায়, যাতে তিনি বাঙালির গ্রামীণ কৃষি- সংস্কৃতিতে ব্যবহৃত বৃষ্টি-বিষয়ক প্রবাদগুলো তুলে ধরেছেন। এ প্রবাদসমূহ সূচক ও প্রতীক চিহ্নের আশ্রয়ে মানব জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা ও উপলব্ধিকে সম্ভাব্য ফলাফল অনুমানের মধ্য দিয়ে প্রকাশ করা হয়। প্রবাদ চিহ্নসমূহের অর্থ বক্তা ও শ্রোতা উভয় পক্ষের কাছেই সুস্পষ্ট হয়ে ওঠে। মূলত দ্যোতিত সংহিতাগুলোই ভাষিক যোগাযোগে মূল ভূমিকা পালন করে । আলোচ্য প্রবন্ধে বৃষ্টি-বিষয়ক বাংলা প্রবাদসমূহ কীভাবে চিহ্নতাত্ত্বিক উপাদান হিসেবে দ্যোতিতের বাচ্যার্থের সঙ্গে একাধিক গূঢ়ার্থ প্রকাশ করে; এবং প্রবাদের পাঠকৃতিতে পদকাঠামোর দ্যোতকরূপে বিভিন্ন প্রতীকী, সূচকীয়, মিথিক চিহ্ন ও ঐতিহাসিক অনুষঙ্গ ব্যবহার করে বাঙালি সমাজ-সংস্কৃতিতে বাগর্থগত দ্যোতনা সৃষ্টি করে তা বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads