বেগম রোকেয়ার শিক্ষা-সমাজ বিষয়ক চিন্তা ও কর্ম
Abstract
উনিশ শতকের শেষ ভাগের মধ্যে উপমহাদেশের সমাজব্যবস্থায় ব্রিটিশ শাসনের নানারূপ ফলাফল প্রতিফলিত হয়। শত শত বছরের একমাত্রিক সমাজ প্রবাহের অধিকারী এশীয় এ সমাজে পরিবর্তনের নানাবিধ ধারা সৃষ্টি হয়। বাঙালি সমাজেরও সাধিত হয় কিছু উল্লেখযোগ্য সংস্কার। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কিশোরীচাঁদ মিত্র, কেশবচন্দ্র সেন প্রমুখ মনীষীর প্রচেষ্টায় বাঙালি হিন্দু সমাজে পরিবর্তনের উল্লেখযোগ্য ধারা সূচিত হয়। গড়ে ওঠে ‘আত্মীয় সভা’, ‘ইণ্ডিয়ান ল কমিশন', 'তত্ত্ববোধিনী সভা’, ‘ইয়ং বেঙ্গল', ‘ইণ্ডিয়ান রিফর্ম এসোসিয়েশন' প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন। বাঙালি মুসলমান সমাজ তখনও বেশি দূর অগ্রসর হতে পারেনি। নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ মনীষীর প্রচেষ্টায় গড়ে ওঠে ‘মহমেডান লিটারেরি সোসাইটি এবং 'ন্যাশনাল মহমেডান এসোসিয়েশন'। কিন্তু এসব মনীষী ও তাঁদের গড়া প্রতিষ্ঠান বাঙালি মুসলমান সমাজে তেমন চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি, যেমন পেরেছিলেন রামমোহন, বিদ্যাসাগর প্রমুখ বাঙালি হিন্দু সমাজে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.