বাংলার ব্রতপার্বণ

DOI: https://doi.org/10.62328/sp.v41i2.8
Crossmark

Authors

Abstract

ব্রত লোককলার একটি মিশ্র ধারা (complex genre)। এর অন্তর্গত চারটি উপাদান স্পষ্ট : ক. বাণী, খ, চিত্র, গ. নৃত্য, ঘ. আচার। এগুলোর মধ্যে প্রথমটি বাগাশ্রিত অর্থাৎ ব্রতের ছড়া, গান, কথা ইত্যাদি। দ্বিতীয়টি অঙ্কন-কলাশ্রিত বা ব্রতের আলপনা। তৃতীয় ও চতুর্থটি অঙ্গক্রিয়াশ্রিত বা প্রদর্শ কলা (performing arts )। এছাড়াও ব্রতপালনকারী, ব্রতোপচার, ব্রতের উপাস্য দেবদেবী, ব্রতের কাল তথা বার-তিথি-মাস ইত্যাদির কথাও এসে যায়। বিভিন্ন ব্রত বিভিন্ন উদ্দেশ্যে পালিত হয়। ব্রত সম্পর্কিত এতসব বিষয় একত্রে আলোচনা করলে বিশাল আকার ধারণ করে। বিষয়টি নিঃসন্দেহে জটিল, আর এই জটিল কাজটি ড. শীলা বসাক আলোচ্য গ্রন্থে সম্পন্ন করেছেন। তিনি প্রধানত ব্রতের সাহিত্য ও আচার সংক্রান্ত ধারাটির ওপর গুরুত্ব আরোপ করেছেন; তবে চিত্র ও নৃত্যের কথাও অনুচ্চারিত থাকেনি। ড. শীলা বসাক ‘বিষয়সূচিতে পর্ববিন্যাস করেছেন এভাবে : সংজ্ঞা ও উৎস- সন্ধান, আচার ও ক্রিয়া, কামনা ও বাসনা, উপকরণ, নিয়মবিধি ও বৈশিষ্ট্য, আলপনার নান্দনিক রূপতত্ত্ব, ব্রতের ছড়া, ব্রতের শ্রেণীবিন্যাস, ব্রতকথা ও লোককথা, ব্রত : প্রাচীন ও মধ্যযুগের কাব্য, ব্রতের সমাজতত্ত্ব বিশ্লেষণ, ব্রত : নারীর ভূমিকা, ব্রতের মূল্যায়ন, ব্রত : বৈচিত্র্যের স্বরূপ, জেলাভিত্তিক ব্রতপালন, বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী রাষ্ট্রের ব্রত : তুলনামূলক বিশ্লেষণ, ক্ষেত্রসমীক্ষা, ব্রতকথার মটিফ ইনডেক্‌স ও ভারতে বহুল প্রচলিত ব্রতসমূহ। মোট ১৯টি পর্ব আছে। প্রথমে বলে রাখি লেখকের এরূপ পর্ববিভাজন ও বিন্যাস সুশৃঙ্খল হয়নি ; কিছুটা ছড়ানো ও এলোমেলো হয়েছে: যেমন ব্রতের ছড়া, ব্রতকথা ও লোককথা পাশাপাশি আলোচিত হতে পারতো, অনুরূপভাবে ব্রতের শ্রেণীকরণের পর বৈচিত্র্যের স্বরূপ, ব্রতের সংজ্ঞা ও উৎস-সন্ধানের পর প্রাচীন ও মধ্যযুগের কাব্যে ব্রতের কথা আলোচনা করা যেতো। আমরা এভাবেই বিষয়গুলো দেখার চেষ্টা করবো। গ্রন্থের শিরোনামে ‘পার্বণ' শব্দটি যোগ করে বিষয়কে সীমিত করতে চাইলেও লেখক বাংলার ব্রতের মোটামুটি একটা পূর্ণাঙ্গ চিত্রই তুলে ধরেছেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1998-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলার ব্রতপার্বণ. (1998). সাহিত্য পত্রিকা, 41(2), 175-180. https://doi.org/10.62328/sp.v41i2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%