বাংলা পত্রলিখন গ্রন্থের প্রথম পর্যায়
Abstract
সভ্যসমাজের একটি অপরিহার্য অনুষঙ্গ চিঠি। লিখন রীতি উদ্ভবের পর থেকেই মানুষের সামগ্রিক জীবনে এর ব্যবহার চলে আসছে। ব্যক্তিগত- সামাজিক-দাপ্তরিক ক্ষেত্রে চিঠির প্রচলন থাকার কারণে গঠন-প্রকৃতিতেও এসেছে নানা বৈচিত্র্য। যে-কারণে এককালে পত্রলিখন শিক্ষার বইপত্র বের হতো। ইদানীং নানা প্রযুক্তির প্রভাবে পত্রের ব্যবহার সংকুচিত হচ্ছে, তাই পত্রলিখন শিক্ষার বইয়ের প্রকাশনাও দেখা যায় না। তবে বাংলা বইয়ের প্রকাশনার ইতিহাসে সেটি একটি অধ্যায়, যদিও এ বিষয়ে উল্লেখযোগ্য আলোচনা তেমন চোখে পড়ে না। ভাষার বিবর্তন শনাক্তকরণে পত্র হতে পারে একটি বিশেষ দৃষ্টিকোণ, যার মাধ্যমে আরো পাওয়া যেতে পারে সামাজিক- ঐতিহাসিক গতি-প্রকৃতির সূত্র। এসব উদ্দেশ্য সামনে রেখেই বাংলা পত্রলিখন শিক্ষা বইয়ের প্রথম যুগের একটি ঐতিহাসিক রূপরেখা অঙ্কন করা হয়েছে বর্তমান প্রবন্ধে। পত্রের প্রকরণ-বৈচিত্র্য, প্রকাশনার প্রবণতা ও পরিণতি বিচার করে যুগসীমাটি নির্দিষ্ট করা হয়েছে ১৮০২ খ্রিস্টাব্দ অর্থাৎ বাংলা পত্রবিষয়ক প্রথম বইয়ের প্রকাশের বছর থেকে ১৯০৩ সাল অর্থাৎ বাঙালি মুসলমানের লেখা প্রথম পত্রলিখন গ্রন্থের প্রকাশ পর্যন্ত। এ সময়পর্বে প্রকাশিত পত্রলিখন পুস্তকের তালিকা প্রণয়নের পাশাপাশি উল্লেখযোগ্য গ্রন্থাদির পরিচিতি-পর্যালোচনা পেশ করা হয়েছে এ প্রবন্ধে।
Downloads
Downloads