প্রমিত বাংলা উচ্চারণ চর্চার ধারা

DOI: https://doi.org/10.62328/sp.v41i3.3
Crossmark

Authors

Abstract

হাজার বছরের পুরাতন বাংলা ভাষা বর্তমানে পৃথিবীর পঞ্চম ভাষা। যদিও বাংলা ভাষাভাষী বা বাঙালির মোট সংখ্যার সঠিক হিসেব দেয়া সম্ভব নয়, তবুও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, করিমগঞ্জ, কাছাড়, বিহার-উড়িষ্যার পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী জেলা, ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চল, ইংল্যাণ্ড ও আমেরিকায় স্থায়ী বসবাসরত বাঙালির সংখ্যা ২৫ কোটির কম হবে না। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এ ভাষার মাধ্যমে এদেশের মানুষ নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। এ ভাষাকে কখনো বলা হয়েছে ‘দেশী ভাষা', কখনো ‘প্রাকৃত’, কখনো ‘গৌড়ীয় ভাষা', কখনো বা ‘বাঙ্গালা ভাষা। পূর্বে বাঙালি বা বাংলা ভাষাভাষিগণ তাদের ভাষা নিয়ে চিন্তাভবনা করত কি না, ইতিহাসে তার স্বাক্ষর কমই আছে, বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রটি প্রায় শূন্য। মধ্যযুগের বাংলায়ও উচ্চারণের সমতা ছিল না। বাংলাদেশের বিভিন্ন এলাকায় উচ্চারণের ভিন্নতা ছিল এবং সে সম্পর্কে অনেক কৌতুক কাহিনীও রচিত হয়েছে। প্রমাণ স্বরূপ চর্যাপদে একই শব্দের ভিন্ন ভিন্ন বানান দেখলেই তা লক্ষ্য করা যায়। তাই বাংলা ভাষাভাষীর উচ্চারণ-সংক্রান্ত সম্যক পরিচয়ে আধুনিক যুগকেই অবলম্বন করতে হয়। ইউরোপের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাষার বাচন প্রক্রিয়া তথা উচ্চারণ নিয়ে ভাষাবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং সাহিত্য-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তি উনিশ শতকের দিকে নানা তত্ত্ব ও মতবাদ প্রকাশ করেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1998-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রমিত বাংলা উচ্চারণ চর্চার ধারা . (1998). সাহিত্য পত্রিকা, 41(3), 95-134. https://doi.org/10.62328/sp.v41i3.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%