আল-কুরআনের শৈল্পিক বিন্যাস ও রচনাশৈলীর উৎকর্ষ : একটি তাত্ত্বিক বিশ্লেষণ
Abstract
আরবি ভাষায় নাযিলকৃত আল-কুরআনের ভাষা সহজ সরল প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী। কুরআন কোন সাধারণ সাহিত্য কর্ম নয়; এর ভাষা, অভিব্যক্তি, ছন্দের ব্যঞ্জনা, সুরের মূর্ছনা, শব্দঝংকার, রচনাশৈলীর উৎকর্ষ, উপমার বৈচিত্র্য, অত্যুজ্জ্বল বৈশিষ্ট্যে ভাস্বর। পাঠ করলে বার বার পাঠের স্পৃহা জাগে, হৃদয় ছুঁয়ে যায়, ছন্দের ঝংকারে দোলা লাগে প্রাণে। এর শব্দ, বাক্য, অনুচ্ছেদ, রচনাশৈলী, উপমা-বৈচিত্র্য, ঘটনার বর্ণনা, ও আনুসঙ্গিক সকল দিক ও বিভাগ মানবাতীত কর্মকুশলতার প্রতিচ্ছবি। আল-কুরআনের শৈল্পিক বিন্যাস, রচনাশৈলী, শব্দ চয়ন, উপস্থাপনা ও বিবেচ্য বক্তব্য সর্বতোভাবে অলৌকিকতাকেই নির্দেশ করে । ইঙ্গিতবহ আর প্রজ্ঞাময় শব্দ ব্যবহার একে মহিমান্বিত করেছে। আলোচ্য প্রবন্ধে কুরআনের বিন্যাস ও রচনাশৈলীর ব্যাখ্যাও তাৎপর্য বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.