বাংলাদেশের কবিতার বিষয় ও আঙ্গিক (১৯৪৭-১৯৭১)
Abstract
আধুনিক কবিতা জটিল যুগেরই প্রতিবিম্ব। সমকালই আধুনিক কবিতার জনক। ১৯১৪ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ সমগ্র পৃথিবীর পক্ষে একটা প্রচণ্ড ভাঙা-গড়ার যুগ। এই সময়কালে রাষ্ট্র, সমাজ ও তার অর্থনৈতিক ভিত্তি অতি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। এ সময়ের মধ্যে ঘটেছিল দু'দু'টো মহাযুদ্ধ, ঘটেছিল একাধিক বিপ্লব। পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান ও তুলনামূলক নৃতত্ত্বের ক্ষেত্রে নানা বৈপ্লবিক চিন্তাধারার আবির্ভাব ঘটেছিল। তার ফলে মানুষের জীবনদর্শন ও মূল্যবোধ সম্বন্ধে প্রাক্তন ধারণা ও বিশ্বাস ভেঙে পড়তে শুরু করেছিল। যদিও এই পরিবর্তন আরম্ভ হয়েছিল ইউরোপে, তার আকৃতি এবং প্রকৃতি প্রথমে খুব স্পষ্ট ছিল না এবং বাঙলা সাহিত্যে তার ঢেউ পৌঁছেছিল আট দশ বছর পরে, তবু আধুনিক বাঙালি কবির চিন্তাধারার গঙ্গোত্রী সেইখানে। তাই আধুনিক বাংলা কবিতার পটভূমিকা বিস্তৃত হয়ে আছে দুই মহাদেশে। বিপর্যস্ত মূল্যবোধেই আধুনিক কবিতার জন্ম। আধুনিক যুগের সংঘাতমুখর পরিস্থিতি পৃথিবীজোড়া অর্থনৈতিক সংকট, চিরন্তন মূল্যবোধের, বিশ্বাসের জগতের দ্রুত অবলুপ্তি কবিতাকে নিয়ে এসেছিল আধুনিক বোধের কাছাকাছি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.