সাঈদ আহমদের নাটকে অ্যাবসার্ড ধর্ম
Abstract
বিশ্বমনস্ক, আধুনিক ও নিরীক্ষাশীল নাট্যকার সাঈদ আহমদ (জন্ম : ১৯৩১) বাংলা নাটকের জগতে নিঃসন্দেহে এক ব্যতিক্রমী কণ্ঠ। বস্তুত তাঁর লেখনী সূত্র ধরেই বাংলা অ্যাবসার্ড নাটকের গোড়াপত্তন বাংলাদেশ তথা এই উপমহাদশে। তাঁর সমসাময়িক বাংলাদেশের অপর দুই প্রধান নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১) এবং মুনীর চৌধুরী (১৯২৪-১৯৭১) রচিত কতিপয় নাটকে অ্যাবসার্ড রীতির সীমিত পরিমাণ চারিত্রলক্ষণ পরিদৃষ্ট হলেও মূলত সাঈদ আহমদের নাটকগুলোর বিষয়বস্তু এবং ফর্ম স্পষ্টতই অ্যাবসার্ডধর্মী। চিরাচরিত প্রথাসিদ্ধতা থেকে দূরত্ব রাখা এবং জীবন ও শৈল্পিক দাবির প্রতি নিবিড় মনোযোগ তাঁর বৈশিষ্ট্য। 'কালবেলা' (১৯৬৩), 'মাইলপোস্ট' (১৯৭৬) এবং 'তৃষ্ণায়' (১৯৭৬) – এই তিনটি নাটক তাঁকে বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে প্রতিষ্ঠিত করেছে একজন সফল ও কৃতী নাট্যকার হিসেবে। শুধু সাহিত্যমূল্যেই নয়, রীতির দিক থেকেও বাংলা মঞ্চনাটকে নতুন Trend বা ধারা প্রতিষ্ঠার তিনি অন্যতম পথিকৃৎ। ধারাবাহিকভাবে কৌতূহলোদ্দীপক এবং পরীক্ষামূলক অভিনব কাজের মাধ্যমে তিনি তদানীন্তন পূর্ববাংলার নাট্যাঙ্গনে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপীয় শৈল্পিক ভাবচেতনা, আধুনিক জটিল মানসজগতের অন্তর্দৃষ্টি ও পাশ্চাত্য নাট্যকৌশল প্রবর্তনে সক্ষম হন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.