বাঙালি মুসলমানের স্মৃতি ও চর্চায় রামমোহন রায়
Abstract
বঙ্গীয় রেনেসাঁসের আদি পুরুষ এবং ভারতীয় আধুনিকতার জনক হিসেবে রাজা রামমোহন রায় গত প্রায় দেড়শ বছরের বেশি সময় ধরে ব্যাপকভাবে কীর্তিত হয়েছেন। লিবারেল নানা চর্চার জন্য তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি উপনিবেশিত মনন ও তৎপরতার জন্য তাঁর সমালোচনাও কম হয়নি। সব মিলিয়ে রামমোহনচর্চার এক দীর্ঘ ও বর্ণাঢ্য ধারাক্রম আছে। এ ধারাক্রমে বাঙালি মুসলমানের অংশগ্রহণ ও অবদান খুবই সীমিত। রেনেসাঁস, আধুনিকতা ও লিবারেল নানা চর্চার ক্ষেত্রে বাঙালি মুসলমান সমাজেও রামমোহন নিত্য উচ্চারিত নাম; কিন্তু চর্চার পরিমাণ ও গুণগত দিক থেকে তা খুব ফলপ্রসূ হয়নি। এ পরিপ্রেক্ষিতে বর্তমান প্রবন্ধে বিশেষত বাংলাদেশের বাঙালি মুসলমানের রামমোহনচর্চার পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট রচনাগুলোর গুরুত্বপূর্ণ অংশ বিশ্লেষণ করে দেখানো হয়েছে, রামমোহন চর্চিত হয়েছেন মূলত জাতীয়তাবাদ, বঙ্গীয় রেনেসাঁস, আধুনিকতা, প্রগতি প্রভৃতি বর্গকে অবলম্বন করে; এবং অধিকাংশ ক্ষেত্রেই তা পুনরাবৃত্তিমূলক। এসব রচনার বিশিষ্টতা চিহ্নিত করার পাশাপাশি সীমাবদ্ধতার কারণও নির্দেশ করা হয়েছে।
Downloads
Downloads