সমকালীন পত্রিকায় নজরুল : কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v42i1.3
Crossmark

Authors

Abstract

সাহিত্যে পাঠভেদ বা পাঠান্তর ঘটে থাকে। ছাপার অক্ষরে প্রকাশিত রচনারও প্রথম পাঠ থেকে পুনর্মুদ্রিত অন্য পাঠগুলোর মধ্যে নানা পার্থক্য চোখে পড়ে। পাণ্ডুলিপি থেকে যখন সাময়িকীতে কিংবা সাময়িকীতে প্রকাশিত কোন রচনা যে সময় গ্রন্থভুক্ত হয় অথবা একই গ্রন্থের যখন চলে বিভিন্ন সংস্করণ – কখনো লেখক কর্তৃক আবার কখনো অন্য কোনভাবে এই পরিবর্তনগুলো ঘটে। যদি পরিবর্তনটা ব্যাপকভাবে ঘটে তবে সহজেই তা দৃষ্টিগোচর হয়। আর যদি ওই পরিবর্তন খুবই ছোট হয়, বিশেষ করে তা শব্দ বা বাক্যাংশেই সীমাবদ্ধ থাকে, তাহলে অনুসন্ধানী পাঠক-গবেষক সেটা আয়াস স্বীকার করে আবিষ্কার করেন। এই পাঠ পরিবর্তন- যাকে পাঠান্তর বা পাঠভেদ বলা হচ্ছে—গ্রন্থকার কর্তৃক যদি তা হয়ে থাকে, তাহলে এর ‘মোটিভ' যেমন এক রকম হয়, আবার যদি তা গ্রন্থকার ভিন্ন অন্য কারো দ্বারা বা অন্য কোন উপায়ে ঘটে থাকে তার 'মোটিভ' কিন্তু আলাদা হতে বাধ্য। এই পার্থক্যই একজন পাণ্ডুলিপি গবেষকের বা ভাষাতাত্ত্বিকের বিশেষ আগ্রহের বিষয়। গ্রন্থাকারে প্রকাশিত কোন রচনাকে 'প্রথম প্রকাশ বলে মনে করার একটি সাধারণ রীতি প্রচলিত আছে। কিন্তু তার আগে ওই লেখাটি সাময়িকীতে ছাপা হয়তো হয়েছে এবং অবশ্যই রচিত হয়েছে তারও আগে। মাঝখানে যেহেতু থাকে সময়ের ব্যবধান, সেহেতু একথা মনে করে নেয়াই সঙ্গত যে, এর ফলে লেখকের চিন্তা ও বোধেরও পরিবর্তন-বিবর্তন ঘটতে পারে। পাঠভেদে বা পাঠান্তর আলোচনা প্রসঙ্গে কিন্তু এর পরিচয় অনেকটা আবিষ্কার করা সম্ভব। এ কারণে লেখকের স্বহস্তে লিখিত পাণ্ডুলিপি বিশেষ মূল্যবান। মূল পাণ্ডুলিপির অভাবে কোন রচনার প্রথম মুদ্রিত পাঠই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ও কৌতূহল-উদ্দীপক হয়ে ওঠে। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1998-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সমকালীন পত্রিকায় নজরুল : কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ . (1998). সাহিত্য পত্রিকা, 42(1), 64-138. https://doi.org/10.62328/sp.v42i1.3
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০