নজরুলের চিঠিপত্র প্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v42i1.2
Crossmark

Authors

  • মোহাম্মদ আবদুল কাইউম Jahangirnagar University Author

Abstract

নজরুলের সমগ্র রচনাবলী প্রথম সঙ্কলন ও সম্পাদনা করে আবদুল কাদির আমাদের শ্রদ্ধাভাজন হয়েছেন। নজরুলের গ্রন্থাকারে অগ্রন্থিত রচনাবলী সকলেনও তিনিই প্রথম উদ্যোগী হন। অপ্রকাশিত সেসব রচনা প্রথম তাঁর 'নজরুল রচনা- সম্ভার' (১৯৬৯) গ্রন্থে ও পরে তাঁর সম্পাদিত রচনাবলীতে স্থান পায়। লক্ষণীয় বিষয়, তাঁর সম্পাদিত রচনাবলীর নতুন সংস্করণে চার খণ্ডের মধ্যে শেষ দুই খণ্ডের প্রায় সবটাই নজরুলের গ্রন্থাকারে অপ্রকাশিত রচনাবলী। নজরুল রচনাবলীতে আবদুল কাদির প্রথম নজরুলের চিঠিপত্র সঙ্কলন করেন। কর্মব্যস্ত নজরুল ইসলাম প্রয়োজনে অপ্রয়োজনে চিঠি অবশ্যই লিখেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এ-পর্যন্ত সংগৃহীত তাঁর পত্রাবলির সংখ্যা খুবই কম। নজরুল রচানাবলীর নতুন সংস্করণে আমরা তাঁর লেখা মাত্র তেষট্টিটি চিঠি পেয়েছি। দুঃখের বিষয় নজরুলের সঙ্গে যাঁরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তাঁদের কাছ থেকেও মাত্র দুটি একটি চিঠি সংগৃহীত হয়েছে। হবীবল্লাহ বাহার-তনয়া অধ্যাপিকা সেলিনা বাহার জামান সম্প্রতি হবীবুল্লাহ্ বাহারকে লেখা দুটি নতুন চিঠি উদ্ধার করেছেন। চিঠি দুটি সেলিনা বাহার জামান সম্পাদিত 'নজরুল পাণ্ডুলিপি' (১৯৯৪) গ্রন্থে সংযোজিত হয়েছে। একথা অনস্বীকার্য যে, আমাদের অবহেলায়ই নজরুলের অনেক চিঠি কালের অতলে হারিয়ে গেছে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1998-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নজরুলের চিঠিপত্র প্রসঙ্গ . (1998). সাহিত্য পত্রিকা, 42(1), 40-63. https://doi.org/10.62328/sp.v42i1.2