মঙ্গলকাব্যে রন্ধনসংস্কৃতি : প্রান্তিকায়নের অভিজ্ঞান
Abstract
মানবসভ্যতার বিকাশের সমান্তরালে কাঁচা খাদ্যের পরিবর্তে রান্না করা খাদ্যের প্রসার ঘটে, রন্ধনপদ্ধতিতেও আসে বৈচিত্র্য, বদলে যায় রান্নার উদ্দেশ্যও। এক পর্যায়ে রান্না শুধু উদর ও রসনা পরিতৃপ্তির উপায় নয় বরং রান্না হয়ে ওঠে এলিট ও সাবলটার্নের দূরত্বের মাপকাঠি। মধ্যযুগের বিভিন্ন মঙ্গলকাব্যের রন্ধনপ্রণালিতে প্রবল ও প্রান্তিকের অপরায়ণের নানা চিহ্ন বিদ্যমান। একদিকে ক্ষমতার অধিকারী সম্পত্তিবান শ্রেণির নান্দনিক ও ব্যয়বহুল রান্নার বিপরীতে প্রান্তিক মানুষের সাদামাটা রন্ধনপ্রণালির উল্লেখ; অন্যদিকে রান্নাকে নারীর পরম কর্তব্য হিসেবে আরোপ করার পুরুষতান্ত্রিক কৌশলের উল্লেখের মধ্য দিয়ে সামন্তসমাজে দরিদ্রশ্রেণি ও নারীর প্রান্তিকায়নের যে স্বরূপ বিধৃত আছে মঙ্গলকাব্যের রন্ধনসংস্কৃতির পরতে পরতে তারই বিশ্লেষণ উপস্থাপিত হয়েছে এ প্রবন্ধে ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.