রবীন্দ্রনাথের ভাষা-চিন্তা

DOI: https://doi.org/10.62328/Munier.Mufazzal.Anwar.2

Authors

  • নরেন বিশ্বাস University of Dhaka Author

Abstract

"বৈয়াকরণের যে-সকল গুণ ও বিদ্যা থাকা উচিত তাহা আমার নাই, শিশুকাল হইতে স্বভাবতই আমি ব্যাকরণভীরু; কিন্তু বাংলা ভাষাকে তাহার সকল প্রকার মূর্তিতেই আমি হৃদয়ের সহিত শ্রদ্ধা করি; এইজন্য তাহার সহিত তন্ন তন্ন করিয়া পরিচর সাধনে আমি ক্লান্তিবোধ করি না। এই চেষ্টার ফলস্বরূপে ভাষার ভাঙার হইতে যাহ। কিছু আহরণ করিয়া থাকি, মাঝে মাঝে তাহার এটা ওটা সকলকে দেখাইবার জন্য আনিয়া উপস্থিত করি; ইহাতে ব্যাকরণকে চির ঋণে বদ্ধ করিতেছি বলিয়া স্পর্ধা করিব না, ভুলচুক অসম্পূর্ণতাও যথেষ্ট থাকিবে। কিন্তু আমার এই চেষ্টায় কাহারও মনে যদি এরূপ ধারণা হয় যে, প্রাকৃত বাংলা ভাষার নিজের একটি স্বতন্ত্র আকার-প্রকার আছে এবং এই আকৃতি-প্রকৃতির তত্ত্ব নির্ণয় করিয়। শ্রদ্ধার সহিত অধ্যবসায়ের গহিত বাংলা ভাষার ব্যাকরণ রচনায় যদি যোগ্য লোকের উৎসাহ বোধ হয়, তাহা হইলে আমার এই বিস্মরণযোগ্য ক্ষণস্থায়ী চেষ্টাসকল সার্থক হাইবে।  রবীন্দ্রনাথ অত্যন্ত বিনয় সহকারে যাকে 'বিস্মরণযোগ্য ক্ষণস্থায়ী চেষ্টা' হিসেবে উল্লেখ করেছেন যে তা বাঙলা ভাষাতত্ত্ব, আলোচনার ক্ষেত্রে কত অবিস্মরণীয় ভাষাচার্য সুনীতিকুমারের মন্তব্যে তার প্রমাণ মেলে। তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন: “But the first Bengali, with a scientific insight to attack the problems of the language was the poet Rabindranath Tagore and it is flattering for the votaries of Philology to find in one who is the greatest writer in the language, and a great poet and seen for all time, a keen Philologist as well, distinguished alike by an assiduous enquiry into the facts of the language and by a scholarly appreciation of the methods and findings of the western Philologist.”। অর্থাৎ সুনীতিকুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে ভাষা-সমস্যার বৈজ্ঞানিক বিশ্লেষণের ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে চিহ্নিত করেছেন এবং তাঁর মতে বাঙলা ভাষার শ্রেষ্ঠতম লেখক, ভবিষ্যৎ-দ্রষ্টা কবি একজন তীক্ষ্ণধী ভাষাতাত্ত্বিকও ছিলেন। বস্তুত রবীন্দ্রনাথের ‘শব্দতত্ত্ব' গ্রন্থ যখন ১৯০৯ সালে প্রকাশিত হয়, তারও আগে ১২৯২ থেকে ১৩১১ সন পর্যন্ত বালক, সাধনা, ভারতী, সাহিত্য-পরিষৎ পত্রিকায় প্রবন্ধগুলো বের হতে থাকে, তখন ভাষার বিজ্ঞানভিত্তিক বর্ণনা-বিশ্লেষণ ত দূরের কথা, বাংলা ভাষার স্বতন্ত্র অস্তিত্বই প্রবীণ পণ্ডিতদের কাছে ছিলো অস্বীকৃত। 

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1984-04-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্রনাথের ভাষা-চিন্তা. (1984). সাহিত্য পত্রিকা, 27(2), 81-90. https://doi.org/10.62328/Munier.Mufazzal.Anwar.2