সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস : তাঁর ইতিহাস-চিন্তার স্বরূপ

DOI: https://doi.org/10.62328/sp.v57i1-2.6
Crossmark

Authors

Abstract

বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায় এক স্বতন্ত্র সারণির স্রষ্টা। দেশভাগ, উদ্বাস্তু সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত, মন্বন্তর, ভারত পাকিস্তানের যুদ্ধ ও বৈরী রাজনৈতিক উত্তাপ, ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিসংগ্রাম সুনীল-মানসকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল। সুনীল ছিলেন বাস্তুহারার যন্ত্রণায় কাতর, দেশভাগের নির্মম শিকার। জন্ম ও বেড়ে ওঠার মধ্য দিয়ে তিনি এ চেতনা তাঁর মর্মমূলে ধারণ করেছেন। ব্রিটিশশাসিত পূর্ববাংলার এক অখ্যাত পাড়াগাঁয়ে জন্ম ও বসবাসসূত্রে আর্থ-সামাজিক-রাজনৈতিক বাস্তবতার যে বৈরী রূপ তিনি প্রত্যক্ষ করেছিলেন, তার প্রভাব ও প্রতিক্রিয়া সারা জীবন তাঁকে ভাবিয়েছে। সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বিষাক্ত ছোবলে যন্ত্রণাকাতর সুনীল এবং তাঁর পরিবারকে কীভাবে জন্মভূমির টান অগ্রাহ্য করে টিকে থাকার অদম্য তাড়নায় ভারতভূমিতে আশ্রয় নিতে হয়েছে, সেই স্মৃতি তিনি বয়ে বেড়িয়েছেন সারা জীবন। এর ফলে তাঁর অন্তঃসত্তায় উপ্ত হয়েছে অসাম্প্রদায়িক বোধ, মানবিক উপলব্ধি ও জন্মভূমির প্রতি নস্টালজিক অনুভূতি। কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু হলেও কথাসাহিত্যে, বিশেষত ইতিহাসনির্ভর উপন্যাস রচনায় তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর ঐতিহাসিক উপন্যাসে একাকার হয়ে গেছে মনুষ্যত্ব, কল্যাণ ও অসাম্প্রদায়িকতার বিশ্বজনীন স্রোত। সমকালীন সমাজ-রাজনীতির বিদ্যমান বাস্তবতাকে ঐতিহাসিক অনুষঙ্গের সঙ্গে একীকরণ করে কীভাবে তিনি তাঁর উপন্যাসে ইতিহাস-চিন্তার স্বরূপ বিশ্লেষণ করেছেন তা এ প্রবন্ধে উপস্থাপিত হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস : তাঁর ইতিহাস-চিন্তার স্বরূপ . (2022). সাহিত্য পত্রিকা, 57(1-2), ১১৩-১২৯. https://doi.org/10.62328/sp.v57i1-2.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%