‘বিচিত চিন্তা' : বাঙালির ঐতিহাসিক প্রত্যুত্তর

DOI: https://doi.org/10.62328/sp.v44i3.9
Crossmark

Authors

Abstract

আহমদ শরীফের প্রথম গ্রন্থ বিচিত চিন্তা (১৯৬৮)। আমৃত্যু যে চিন্তার উপর প্রধান্য দিয়েছেন, শিক্ষানবিশি মনোযোগে বিশ্বস্ত থেকেছেন উপযোগবাদে, প্রথা-সংস্কারের নাগপাশ ছিন্ন করে উত্তীর্ণ হতে চেয়েছেন বিজ্ঞানমনস্ক যুক্তিবাদে এবং মানবতাই যেখানে শেষ কথা—তার বীজ উপ্ত হয়েছিল প্রথম গ্রন্থে। শিক্ষা ছিল তাঁর ব্রত এবং যুক্তির সুকঠিন জটিল পথে শিক্ষকের স্বাতন্ত্র্য অর্জনের অহঙ্কারে তা মূর্ত হয়েছিল। ফলে বিতর্ক তাঁর রক্তে মিশ্রিত, আক্রমণাত্মক ক্ষোভ ও দ্রোহ তাঁর স্বভাবজাত এবং অনন্যতার তৃষ্ণা তাঁর ব্যক্তিত্বের সমমান। পশ্চাৎপদের যোগসূত্র দ্রুত ছিন্ন করে অর্জিত তাঁর ব্যক্তিত্ব প্রায়শ একক, অনন্যতায় নিঃসঙ্গ কিংবা গোষ্ঠীবদ্ধ জ্ঞান-স্বাতন্ত্র্য-অভিমানে এজন্যে রাজনীতিতে তিনি চিন্তাবিদ, সংস্কৃতি-পুরোধা কিন্তু জনমনে দূরবর্তী নক্ষত্র মাত্র—বোধগম্য নিরবচ্ছিন্ন আলোর অভাবে অনাত্মীয়। তবু জ্ঞানীর রাজত্ব নক্ষত্র থেকে নক্ষত্রে; যে উপযোগিতার প্রশ্ন বর্তমানে মুক্তি এনে দিতো তাকে সরিয়ে দিতে হলো ভবিষ্যতের দিকে, দুর্ভাগ্য আমাদের। আহমদ শরীফের ধর্ম ও রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতি, ব্যক্তি ও সাহিত্য সম্পর্কে চিন্তার সংকলন হিসাবে বিচিত চিন্তা তাৎপর্যপূর্ণ। ১৯৫১ থেকে ১৯৬৭ সাল, পাকিস্তানি পর্বের সিংহভাগ; আমাদের জাতীয় জীবনের সংগ্রামী অধ্যায়গুলোর চিহ্নায়ক ছড়িয়ে আছে উক্ত কালপরিধির প্রবন্ধগুলোতে। বাঙালির সংস্কৃতিচিন্তার অন্যতম স্মারক গ্রন্থ হিসাবে বিবেচনায় এনে, লেখক যেমন বলেছেন ‘শ্রেয়সের সন্ধানে ব্যাকুল ও দিশেহারা', বুঝে নিতে চাই ঐতিহ্য ও সমকাল, রাষ্ট্র, ধর্ম, সমাজ ও সংস্কৃতি।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

‘বিচিত চিন্তা’ : বাঙালির ঐতিহাসিক প্রত্যুত্তর. (2002). সাহিত্য পত্রিকা, 44(3), 85-96. https://doi.org/10.62328/sp.v44i3.9

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%