সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র নাট্যভাবনা : ‘পুনর্বিবেচনা' প্রসঙ্গে

DOI: https://doi.org/10.62328/sp.v57i1-2.5
Crossmark

Authors

Abstract

‘পুনর্বিবেচনা'-সূত্রে সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটকসমূহ পর্যবেক্ষণ করলে দেখা যায়, যেসব প্রচলিত ছাঁচের ওপর ভিত্তি করে নাটকগুলো পাঠ, পুনঃপাঠ এবং বিশ্লেষিত হয়েছে, সেসব মূল্যায়ন অনেকাংশে যৌক্তিক ও গুরুত্বপূর্ণ হলেও তাতে নাট্যকারের আকর ভাবনার প্রতি পূর্ণমাত্রায় সুবিচার করা হয়নি অনেক ক্ষেত্রেই। অবশ্য সার্বিকভাবে লেখকের সাহিত্যবিচার প্রসঙ্গেও প্রায় একই কথা বলা সম্ভব। কারণ, দেখা গেছে তাঁকে নিয়ে আলোচনা- সমালোচনায় বেশিরভাগই প্রাধান্য পেয়েছে তাঁর পাশ্চাত্যবোধ ও তাত্ত্বিক চিন্তা। তবে একরৈখিক জ্ঞানভাষ্যে পর্যালোচনা করলে ওয়ালীউল্লাহ্র রচনাসমূহের মূলসুর ধরতে পারা প্রায় অসম্ভব। বিশেষ করে তাঁর নাটক চারটি নিয়ে যত লেখালেখি হয়েছে, সেসবে প্রধানত উঠে এসেছে নাটকগুলোর তত্ত্বকেন্দ্রিকতা ও কাঠামোনির্ভরতার আনুপাতিক পরিচর্যা। ফলে যদিও বৈশ্বিক ও দেশীয় নাট্যপ্রবাহের ধারায় তাঁর অনন্য অবস্থান সুচিহ্নিত রয়েছে বেশ দৃঢ়ভাবে, তবুও এ প্রবন্ধে অনেকটা ভিন্ন মাত্রায় অনুসন্ধান করা হয়েছে নাট্যকার ওয়ালীউল্লাহ্র চিন্তাবিশ্বকে। মূলত কেন সৈয়দ ওয়ালীউল্লাহ্র চারটি নাটকে প্রকরণ-ঘনিষ্ঠতার চাইতে বিষয়ভাবনার প্রাধান্য বেশি, বর্তমান প্রবন্ধে সেই উৎসমুখ উন্মোচন করা হয়েছে। একই সমান্তরালে প্রবন্ধটিতে বিশ্লেষণ করা হয়েছে, কীভাবে তিনি আত্মসমীক্ষার নিরিখে বহিপীর, উজানে মৃত্যু, সুড়ঙ্গ তরঙ্গভঙ্গ— নাটক চারটিতে সমকাল, নিজ ভূখণ্ড ও স্বজাতির ইতিবৃত্তকে প্রকাশভঙ্গির নতুনত্বে তুলে ধরার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তাঁর চিরায়ত কল্যাণকামী ভাবাদর্শের ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র নাট্যভাবনা : ‘পুনর্বিবেচনা’ প্রসঙ্গে. (2022). সাহিত্য পত্রিকা, 57(1-2), ৮৯-১১১. https://doi.org/10.62328/sp.v57i1-2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%