দেশ বিভাজনের প্রতিবেদন : খুশবন্ত সিং ও দেবেশ রায়

DOI: https://doi.org/10.62328/sp.v57i3.4
Crossmark

Authors

Abstract

কেবল সময়ের ইতিহাসিক বয়ান হিসেবে নয়, দেশভাগের সাহিত্য বা ‘পার্টিশন-লিটারেচারে'র গুরুত্ব মূলত সাহিত্যিকের অভিজ্ঞতা ও বিচিত্রমুখী জীবনানুসন্ধানের বিস্তারে। পাঞ্জাবি সাহিত্যিক খুশবন্ত সিং ও বাঙালি সাহিত্যিক দেবেশ রায় দুজনেরই অন্যতম পেশা ছিল সাংবাদিকতা। তবে দেশভাগকেন্দ্রিক বিষয়-সংলগ্নতায় রচিত ট্রেন টু পাকিস্তান ও বরিশালের যোগেন মণ্ডল উপন্যাসদ্বয় 'লিটেরেরি জার্নালিজম' নয়। দুজনের 'ন্যারেটোলজি' ভিন্ন, তাঁদের শৈলীও স্বতন্ত্র। উদ্বাসন ছাড়াও এ দুই কথাসাহিত্যিকের উপন্যাস সমকালীন রাজনীতি, উপনিবেশায়ন, দাঙ্গা-সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, সমষ্টিজীবন প্রতিষ্ঠার সংগ্রাম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের জিজ্ঞাসায় পূর্ণ। এ প্রবন্ধটি দুই কথাসাহিত্যিকের তুলনামূলক আলোচনা নয়। অন্তর্দৃষ্টিসম্পন্ন দুই শিল্পীর অভিজ্ঞান কী করে দেশভাগের আখ্যানে রূপ নিয়েছে, হয়ে উঠেছে ইতিহাস-সম ‘টেক্সট’, এ পর্যায়ে তা-ই অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

দেশ বিভাজনের প্রতিবেদন : খুশবন্ত সিং ও দেবেশ রায়. (2022). সাহিত্য পত্রিকা, 57(3), ৬৯-৮৫. https://doi.org/10.62328/sp.v57i3.4