বাংলাদেশের গারোদের ‘আবেং’ ভাষার ধ্বনিতাত্ত্বিক বিচার
Abstract
বাংলা ভাষা বাংলাদেশের একক রাষ্ট্রভাষা হলেও একমাত্র ভাষা নয়। বাঙালি সমাজের প্রথম ভাষা বাংলা। অবাঙালি জনগোষ্ঠীর প্রথম ভাষা বাংলা নয়। এরা বেশ কিছু জাতীয় সংখ্যালঘুতে বিভক্ত। এদেশে জাতীয় সংখ্যালঘুদের সংখ্যা কয়টি—এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না । তবে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো—চাকমা, গারো, সাওতাল, মগ, টিপরা, মুরং, হাজং, বনজোগি, পাঙ্খো, লুসাই, শেন্দুস, কুকি, মনিপুরি, খাসিয়া, ওঁরাও ইত্যাদি। এদের সবার নিজস্ব ভাষা রয়েছে এবং এগুলো বেশ সমৃদ্ধও বটে। এরা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা ব্যবহার করে। এ সমস্ত জাতীয় সংখ্যালঘুদের ভাষার সংখ্যা কত এখনও পর্যন্ত এ হিসেব সুনির্দিষ্ট নয়। তবে এ সংখ্যা ৪০-এর কাছাকাছি বলে কেউ কেউ মনে করেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.