নিবারণ পণ্ডিতের গানে প্রতিবাদী চেতনা
Abstract
উচ্চ সাহিত্যমূল্যের স্বীকৃতি, মানবতাবাদী দর্শন ও প্রতিবাদী চেতনায় সমৃদ্ধ হওয়ার জন্য অকুণ্ঠ প্রশংসা লাভ সত্ত্বেও লোককবি নিবারণ পণ্ডিতের গানের ব্যাপক প্রচার ঘটেনি, বরং ধীরে ধীরে তাঁর গান শ্রোতা ও সুধীজনের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। ব্যাপক বিষয়-বৈচিত্র্য ও সুরমাধুর্য নিয়েও শুধুমাত্র প্রচারহীনতার কারণে তাঁর গান একদিকে প্রবীণরা যেমন বিস্মৃত হচ্ছেন অন্যদিকে নবীনদের সাথে তেমন কোন পরিচয়ই ঘটছে না। কিন্তু তাঁর গানগুলো বিশেষ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে। রচিত গানের মাধ্যমে তিনি বিগত শতাব্দীর বিশেষ করে দেশভাগের (১৯৪৭) অব্যবহিত পূর্বের ও পরের উল্লেখযোগ্য কিছু সামাজিক-রাজনৈতিক ঘটনা-সাম্প্রদায়িক দাঙ্গা, মন্বন্তর, লবণ ও বস্ত্র সংকট, টংক- প্রথা বিরোধী আন্দোলন, শরণার্থীদের দুর্দশা, যুদ্ধবিরোধী চেতনা ও ঊনিশ শতকের সাড়া জাগানো নীল বিদ্রোহের ইতিহাস-ধ'রে রাখতে প্রায়াসী হয়েছেন। সেই নিরিখে তার গানের ঐতিহাসিক মূল্য অপরিসীম। সেই সব ঘটনায় অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত মানুষের বঞ্চনা-ব্যথা-বেদনা তিনি যেমন দরদী মন দিয়ে উপলব্ধি করেছেন তেমনি দ্রোহী মন নিয়ে সেই অনাচারের প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদী চেতনাই তার গানের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2002 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.