রবীন্দ্র-শিক্ষাভাবনার স্বরূপ ও দ্বন্দ্ব

DOI: https://doi.org/10.62328/sp.v57i1-2.4
Crossmark

Authors

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিত ভারতবর্ষে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাভাবনার অন্যতম ব্যক্তিত্ব। জীবনের প্রায় চল্লিশটি বছর তিনি বিদ্যমান ঔপনিবেশিক শিক্ষা-কাঠামোর বাইরে গিয়ে বিকল্প শিক্ষাব্যবস্থা ও শিক্ষা-প্রতিষ্ঠান তৈরি এবং শিশুপাঠ্য-পুস্তক রচনার কাজে নিজেকে উৎসর্গ করেছেন। দেশীয় শিক্ষারীতিকে তিনি সমকালের উপযোগী করে নিয়েছেন এবং বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের ভাবনাকেও শিক্ষাক্ষেত্রে কাজে লাগিয়েছেন। পরিপূর্ণ শিক্ষার মাধ্যমে মানুষকে মানবসম্পদে রূপান্তরের যে উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন বর্তমান প্রেক্ষাপটেও তা গ্রহণযোগ্য হতে পারে। স্বাস্থ্য, কৃষি উন্নয়ন ও পরিবেশ-শিক্ষাসহ বিভিন্ন ধরনের অনানুষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের মাধ্যমে ব্যক্তির অন্তর্গত সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা তাঁর শিক্ষাদর্শের মৌল বৈশিষ্ট্য। তাঁর শিক্ষাভাবনা দেশীয় অতীত শিক্ষা-ঐতিহ্য ও প্রাকৃত পরিবেশ-নির্ভর, মাতৃভাষার ওপর নির্ভরশীল, জনশিক্ষা-কলা-বিজ্ঞান- কারিগরি বিষয়ক পূর্ণাঙ্গ আধুনিক শিক্ষাভাবনা-সমন্বিত এবং ইউরোপীয় জ্ঞানচর্চার স্বচ্ছতর রূপের আত্তীকরণসহ দেশীয় জন ও সমাজমানসকে আলোকিত করে তোলার উপযোগী শিক্ষাদর্শন হলেও এর চারিত্র্যধর্মে রবীন্দ্র-মানসের দ্বন্দ্ব স্পষ্ট। ভারতীয় ঐতিহ্য-কৃষ্টির সঙ্গে পাশ্চাত্যের শিল্প ও বিজ্ঞানের সমন্বয়ে তিনি যে শিক্ষা-প্রণালি এবং শিক্ষাঙ্গনের কথা বলেছেন তা তাত্ত্বিকভাবে চমৎকার হলেও প্রায়োগিকভাবে ক্ষেত্রবিশেষে দ্বান্দ্বিকতা পূর্ণ। বর্তমান নিবন্ধে বিশ্লেষণমূলক পদ্ধতিতে রবীন্দ্র-শিক্ষাভাবনার স্বরূপ ও দ্বন্দ্বের চালচিত্র অন্বেষণের প্রয়াস রয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রবীন্দ্র-শিক্ষাভাবনার স্বরূপ ও দ্বন্দ্ব. (2022). সাহিত্য পত্রিকা, 57(1-2), ৫৫-৮৮. https://doi.org/10.62328/sp.v57i1-2.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%