লালনের গানের পাঠ-সমীক্ষা

DOI: https://doi.org/10.62328/sp.v43i3.405
Crossmark

Authors

Abstract

১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন শাহ কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আস্তানায় মৃত্যুবরণ করেন । ৩১ অক্টোবর হিতকরী পত্রিকায় 'মহাত্মা লালন ফকির' শিরোনামের একটি প্রবন্ধে লালনের জীবন ও ধর্মমত সম্পর্কিত আলোচনা প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়। এতে লালনের রচিত একটি গান ('সব লোকে কয় লালন কি জাত সংসারে') সংকলিত হয়। তখন থেকে শুরু করে বিশ শতকের শেষ পর্যন্ত লালনের জীবন, গান, ধর্মমত, তত্ত্ব-দর্শন, বাউল সম্প্রদায় ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা- গবেষণা হয়েছে। লালন প্রতিভাবান ছিলেন। তাঁর গানগুলো মূলত সুরের কাঠামোতে রচিত হলেও বাণী-প্রধান হওয়ায় সাহিত্যরসেরও আধেয় রূপে পরিগণিত হয়। বাংলা গানের প্রধানত এটাই বৈশিষ্ট্য। লালন বাউল ধর্মমত কাব্যিক ভাষায় উপস্থাপনা করেছেন। এ-কারণে চর্যাপদ, বৈষ্ণবপদ, শাক্তপদ ইত্যাদির অনুরূপ বাউল গানও বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। ফলে লালনের জীবনী ও গান গুরুত্বসহকারে আলোচিত হয়ে আসছে।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2000-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

লালনের গানের পাঠ-সমীক্ষা . (2000). সাহিত্য পত্রিকা, 43(3), ১-১০. https://doi.org/10.62328/sp.v43i3.405
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০