বাংলাদেশের নাটকে গ্রামীণ জীবন

DOI: https://doi.org/10.62328/sp.v44i1.6
Crossmark

Authors

Abstract

বাংলাদেশের নাটকের একটি বড় অংশ জুড়ে রয়েছে গ্রামীণ জীবন। এর কারণ কিছুটা ভৌগোলিক। নদীবিধৌত পূর্ববাংলায় গ্রামের সংখ্যা বেশি। তাই এ দেশের সাহিত্যে পরিপ্রেক্ষিত ও বিষয়-ভাবনায় প্রাধান্য পেয়েছে গ্রাম। স্বাধীনতার পূর্বে ইব্রাহীম খাঁ, জসীমউদ্দীন (১৯০৩-৭৬), আজিমউদ্দীন আহমদ (১৯০৪-১৯৭৩), আ ন ম বজলুর রশীদ (১৯১১-১৯৮৬), আনিস চৌধুরী (১৯২৯- ১৯৯০), সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-৭১), আসকার ইবনে শাইখ, সাঈদ আহমদ (জ. ১৯৩১) এবং স্বাধীনতার পরে সৈয়দ শামসুল হক, সেলিম আলদীন, মামুনুর রশীদ প্রমুখ নাট্যকারের অধিকাংশ নাটকের পটভূমি গ্রাম। জীবনানুভবের বাস্তবনিষ্ঠাই তাঁদের বাংলাদেশের বৃহত্তর গ্রাম জীবনের অন্তর্গত মানব প্রবাহের বিচিত্র সংঘাতদীর্ণ জীবন ও অস্তিত্ব সমগ্রের প্রতি আকৃষ্ট করেছে। বাঙালি সংস্কৃতির শিকড় অন্বেষণ করলে, ফিরে যেতে হবে গ্রামে। প্রাচীন যুগে রচিত চর্যাপদ, মধ্যযুগের শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গলকাব্য, পুঁথিসাহিত্য বাংলার গ্রামীণ জীবনের চালচিত্র। আধুনিক যুগে নাগরিক সভ্যতার বিকাশের মাঝেও কবি তাঁর নিসর্গ চেতনায়, কথা-সাহিত্যিক চরিত্র সংস্থাপনে গ্রামের পটভূমিকে আশ্রয় করেন। রবীন্দ্র সাহিত্যও অনেকাংশে গ্রামনির্ভর।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2000-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলাদেশের নাটকে গ্রামীণ জীবন . (2000). সাহিত্য পত্রিকা, 44(1), 75-102. https://doi.org/10.62328/sp.v44i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%