আল-আককাদ সাহিত্যে নারী ও প্রেম
Abstract
আব্বাস মাহমুদ আল-আক্কাদ) (খ্রি: ১৮৮৯-১৯৬৪) বিংশ শতাব্দীর আরবি সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে এক সৃজনশীল ও মননশীল প্রতিভা। তিনি একাধারে কবি ঔপন্যাসিক, দার্শনিক, সমালোচক, সাংবাদিকঃ এবং বিশেষত 'সম্মান ও শ্রদ্ধা নিবেদন' (আল তাওব্বীর) প্রক্রিয়ায় উপস্থাপিত আরবি জীবনী সাহিত্য রচনার অগ্রদূত হিসেবে পরিগণিত। আল-আক্কাদ পড়াশুনা করেছিলেন মাত্র প্রাইমারি স্তর পর্যন্ত। এদিক দিয়ে আমাদের জাতীয় কবি নজরুলের সাথে তাঁর কিছুটা মিল রয়েছে। অবশ্য সাহিত্যের বিষয়বৈচিত্র্যের দিক থেকেও উভয়ের মাঝে কাকতালীয়ভাবে মিল খুঁজে পাওয়া যায়। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার চেয়ে আল-আক্কাদ বেশি শিখেছেন প্রকৃতি ও জীবন থেকে। স্বল্পশিক্ষিত (স্বশিক্ষিত বটে) আল-আক্কাদ মিশরের বিভিন্ন প্রদেশে সরকারি চাকুরি (খ্রি: ১৯০৪-১৪) করা ছাড়াও সাংবাদিক, রাজনীতিবিদ সাংসদ, আরবি ভাষা একাডেমির সদস্য এবং বিভিন্ন বিষয়ে শতাধিক মৌলিক গ্রন্থের লেখকরূপে কর্মবহুল দীর্ঘজীবন অতিবাহিত করেন। আধুনিক আরবি সাহিত্য-জগতে এ সব্যসাচী লেখককে ‘আল-আকারী' (প্রতিভাবান), 'ইমলাক আল-আদব আল আরবি' (আরবি সাহিত্যের দৈত্য/অসুর), 'আল্ কাতিব আল-জব্বার' (মহাশক্তিধর লেখক) ইত্যাদি অভিধায় অভিহিত করা হয়। আল-আক্কাদ-এর সমসাময়িক সাহিত্যিক ইবরাহীম আবদ-আল কাদির আল মাযিনী (খ্রি. ১৮৮৯-১৯৪৯) স্বীয় বন্ধু আল-আককাদকে 'আল বাহরু বিলাইন্তিহা' (অসীম সাগর) খেতাবে বিভূষিত করে মূলত তাঁর বহুমুখী প্রতিভাকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। আল-আককাদ-এর জীবনের অধিকাংশ সময় কেটেছে মিশরের উপকণ্ঠে নিজ বাড়িতে । স্ত্রী নেই, সন্তান নেই, এ এক নিঃসঙ্গ জীবন । গ্রন্থই তাঁর 'আনীস' (অন্তরঙ্গ), কলম তাঁর 'রফিক' (বন্ধু)।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.