মুর্তজা বশীরের দায়বদ্ধতার শিল্প

DOI: https://doi.org/10.62328/sp.v57i1-2.3
Crossmark

Authors

Abstract

সমাজের সচেতন অংশ হিসেবে একজন শিল্পীর দায় থেকে যায় তার সমাজের প্রতি। সমাজের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে শিল্পকর্মে। প্রত্যেক শিল্পীই একটি সময়ের মধ্য দিয়ে নিজেকে অতিক্রম করে; ফলে তার শিল্পকর্মে ধরা থাকে সময়ের চালচিত্র। মুর্তজা বশীর সামাজিকভাবে দায়বদ্ধ একজন শিল্পী এ বিষয়টি তাঁর শিল্পকর্মের ভাষায় স্পষ্ট। ১৯৫২ সালে মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা থেকে স্বাধিকার আন্দোলনের সিঁড়ি বেয়ে ১৯৭১ সালে মার্চের অসহযোগ আন্দোলন পর্বে মুর্তজা বশীরের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সক্রিয়তা যেমন লক্ষ করা যায়, তেমনি তাঁর চিত্রকর্মে বাঙালির লড়াই আর সংগ্রামশীলতার প্রতিফলন ঘটেছে। এ চিত্রগুলোতে পাওয়া যায় সে-সময়ের জনচিত্তের পরিচয়। স্বাধীনতা- উত্তর পর্বেও তাঁর শিল্পকর্মে সে-ধারার প্রবহমানতা লক্ষ করা যায়। তাঁর শিল্পকর্মে ধরা দিয়েছে সমাজের মানসভাবনা, যুগযন্ত্রণার কথা। এ প্রবন্ধে মুর্তজা বশীরের সেসমস্ত শিল্পকর্ম নিয়েই আলোচনা করা হয়েছে যেখানে শিল্পীর রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গাটি স্পষ্ট। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মুর্তজা বশীরের দায়বদ্ধতার শিল্প . (2022). সাহিত্য পত্রিকা, 57(1-2), ৪৩-৫৪. https://doi.org/10.62328/sp.v57i1-2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%