জীবনানন্দের কাব্যে উপমা

DOI: https://doi.org/10.62328/sp.v44i1.2
Crossmark

Authors

Abstract

জীবনানন্দীয় কাব্যভুবন নির্মাণে উপমা হয়ে উঠেছে স্বাতন্ত্র্যের অভিধাস্পর্শী এক চিরায়ত কৃৎকৌশল। রবীন্দ্র-কবিতার মোহনীয় ও রোমান্টিক পেলবতার প্রতিপক্ষে তিরিশীয় কাব্যস্বরের প্রতিধ্বনিরূপে জীবনের অর্থহীনতা, দুর্মর সময়ের অস্থিরতা, সময়গত ও স্থানগত বন্ধ্যা ও নিষ্ফলা অনুভব জীবনানন্দের কবিতায় বিষয়ভাবনারূপে যত না উচ্চকিত হয়ে উঠেছে, তার চেয়ে অধিক তীব্রতায় চরিতার্থ হয়েছে কবির ইতিহাসচেতনা, ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক নির্জনতার বিচিত্র অনুষঙ্গ, জীবনের নৈঃসঙ্গ্য ও নিরাত্মীয়তাবোধের কবিতাময়তা এবং যুগপৎ জীবনের তীব্র আসক্তির স্মারক বিচিত্র ইন্দ্রিয়গ্রাহ্যতা ও রঙ-রূপের শিল্পগত উপস্থিতি—যা প্রকারান্তরে বাংলা কবিতায় নির্মাণ করেছে স্বতন্ত্রবীক্ষা। আর তাঁর কবিতার এই বিষয়গত অভিনতুনত্বের অনুসমর্থনে কবিতার শরীরেও অভিব্যঞ্জিত হয়ে উঠেছে নতুন নান্দনিকতার সুর—যা উপমার মধ্যে অনেক বেশি প্রাণময় ও সত্তাবান। সর্বোপরি, পাঠকের সঙ্গে কবির সংজ্ঞাপনের সেতুবন্ধরূপে ভাষার 'কবিতা' হয়ে ওঠার ক্ষেত্রে জীবনানন্দের উপমা বরাবরই উদ্যমী ও উদ্যোগী। উপমা হচ্ছে কবির কবিতা-শরীরের সেই আলংকারিক অবলম্বন যার সাহায্যে তাঁর কাব্যভাষা জীবনের আটপৌরে ভাষার সঙ্গে সৃজন করে নিশ্চিত বিশিষ্টতা ও অনন্যপরতা। পরিণতিতে কাব্যভাষা হয়ে ওঠে ব্যঞ্জনামণ্ডিত, ভাবনাতাড়িত ও ব্যাখ্যাবহুল। এভাবে উপমার যাদুস্পর্শে কবিতা পায় নতুন দ্যুতি, মোহনীয় ঔজ্জ্বল্যে অভিস্নাত হয় কবির বোধ ও বোধি এবং পাঠক আলোড়িত হয় তাৎপর্যমণ্ডিত কাব্যিক সত্য ও সৌন্দর্যে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2000-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জীবনানন্দের কাব্যে উপমা . (2000). সাহিত্য পত্রিকা, 44(1), ২১-৩০. https://doi.org/10.62328/sp.v44i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%