পরিবেশ-নারীবাদ তত্ত্বের আলোকে অমিয়ভূষণ মজুমদারের সোঁদাল : একটি পর্যালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v57i1-2.2
Crossmark

Authors

Abstract

অমিয়ভূষণ মজুমদারের বেশ অনেকগুলো উপন্যাসে নারী ও প্রকৃতি একাকার হয়ে আছে। তাঁর সাহিত্যে নারী যেমন প্রকৃতিকে ধারণ করে আছে, প্রকৃতিও তেমনি নারীর আশ্রয় হয়ে উঠেছে। তাঁর রচনাকর্মে প্রকৃতি বা অরণ্যের বিনষ্টিকরণ এবং নারীর নিগ্রহ বিষয় দুটো একই সুতোর দুইপ্রান্ত। পরিবেশ-নারীবাদী তাত্ত্বিকেরাও নারী ও প্রকৃতি নিয়ে কাজ করেন। এ তত্ত্বের মূল উপজীব্য বিষয় নারী ও প্রকৃতির ওপর নেমে আসা বর্বরোচিত আঘাতের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান। বর্তমান প্রবন্ধে পরিবেশ নারীবাদী তত্ত্বের আলোকে অমিয়ভূষণের সোঁদাল উপন্যাসে বিধৃত অরণ্যবিনষ্টিকরণ এবং নারীর ওপর পাশবিক অত্যাচারের রূপরেখা বিশ্লেষিত হয়েছে। উপন্যাসে রূপায়িত হয়েছে রাভা গোষ্ঠীভুক্ত নারী-পুরুষের সাংস্কৃতিক পরিচয়, মাতৃতন্ত্রের বিনাশ এবং বিনাশজাত সংকট, তাদের ভূমিসংকট, অরণ্যচারী সত্তা, পুঁজিবাদ প্রসারণে অরণ্যখেকো সুবিধাবাদী গোষ্ঠীর অরণ্যনিধনযজ্ঞ, অরণ্যবিচ্ছিন্নতায় তাদের অস্তিত্বসংকট এবং অরণ্যচারী নারী তিন্নির ওপর নেমে আসা পাশবিক অত্যাচারের সার্বিক রূপ। এ প্রবন্ধে পরিবেশ নারীবাদ তত্ত্বের আলোকে উপন্যাসে বিধৃত নারীর নিগ্রহ ও অরণ্য বিনষ্টের যৌথ রূপচিত্র পর্যালোচনায় আমরা সোঁদাল উপন্যাসে নতুন একটি মাত্রা যোগ করতে সচেষ্ট। 

Downloads

Downloads

Download data is not yet available.

Published

2022-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পরিবেশ-নারীবাদ তত্ত্বের আলোকে অমিয়ভূষণ মজুমদারের সোঁদাল : একটি পর্যালোচনা. (2022). সাহিত্য পত্রিকা, 57(1-2), ২৩-৪১. https://doi.org/10.62328/sp.v57i1-2.2