‘বাংলাভাষা-পরিচয়ে' বিশ্লেষিত বাংলা ভাষার রূপ

DOI: https://doi.org/10.62328/sp.v57i3.2
Crossmark

Authors

Abstract

 রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যের লিখিত রূপকে মুখের ভাষার কাছাকাছি করতে চেয়েছিলেন। তাঁর বিশ্বাস ছিল, সাধু গদ্যের জায়গায় একসময় কথ্য চলতি ভাষা' জায়গা করে নেবে। বাংলাভাষা-পরিচয় গ্রন্থে চলতি বাংলার ধ্বনি, শব্দ ও বাক্য নিয়ে আলোচনা করেছেন। এটি সরাসরি কোনো ব্যাকরণগ্রন্থ নয়; তবে যেভাবে বাংলা ভাষার বিশ্লেষণ করেছেন, তাতে বাংলা ভাষার রূপ ও প্রবণতা স্পষ্ট ধরা পড়ে। বাংলা লিখিত গদ্যের কাঠামো প্রচলিত ব্যাকরণ-নির্ভর হবে, না কি বাংলা গদ্যের চাল অনুযায়ী ব্যাকরণের কাঠামো নির্মিত হবে, এ বিষয়ে রবীন্দ্রনাথের অভিপ্রায় ছিল সুস্পষ্ট। বর্তমান প্রবন্ধে বাংলা ভাষার রূপ সম্পর্কে গ্রন্থলেখকের মতামত বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্য দিয়ে ভাষাতাত্ত্বিক রবীন্দ্রনাথকে যেমন আবিষ্কার করা সম্ভব, তেমনি বাংলা ভাষার প্রয়োগ-সূত্রও উপলব্ধি করা যাবে। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2022-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

‘বাংলাভাষা-পরিচয়ে’ বিশ্লেষিত বাংলা ভাষার রূপ. (2022). সাহিত্য পত্রিকা, 57(3), ২১-৩৯. https://doi.org/10.62328/sp.v57i3.2